Lok Sabha Election 2024: ছাপ্পা রুখতে নয়া কৌশল কমিশনের, বুথে-বুথে ঘুরবেন ৯০০ পর্যবেক্ষক - Bengali News | Lok sabha election 2024 the election commission appointed 900 observers for the lok sabha polls - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha Election 2024: ছাপ্পা রুখতে নয়া কৌশল কমিশনের, বুথে-বুথে ঘুরবেন ৯০০ পর্যবেক্ষক – Bengali News | Lok sabha election 2024 the election commission appointed 900 observers for the lok sabha polls

Spread the love

নয়া দিল্লি: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলি ধীরে-ধীরে প্রার্থী তালিকাও প্রকাশ করতে শুরু করেছে। এখন দেখার ভোট কবে হবে? ইতিমধ্যেই বাংলায় বৈঠক করে গিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, আসন্ন লোকসভা ভোটের নজরদারির জন্য প্রায় ৯০০ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, এই ভোটে দেশজুড়ে কাজ করবেন প্রায় ৪৫০ জন পুলিশ পর্যবেক্ষক। এছাড়া থাকছেন ৮০০ জন অতিরিক্ত পর্যবেক্ষক। সোমবার এই সকল পর্যবেক্ষকদের নিয়ে দিল্লিতে একপ্রস্থ বৈঠকও করেছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। কমিশনের নির্দেশ, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলেই পর্যবেক্ষকদের বুথস্তরে গিয়ে কাজ শুরু করে দিতে হবে। যদিও কোনও অভিযোগ তাঁরা জানতে পারেন, তখনই দ্রুত পদক্ষেপ করতে হবে। সাধারণ ভোটার এবং রাজনৈতিক দলগুলির অভিযোগ শুনতে হবে তাদের। সাধারণ ভোটার থেকে রাজনৈতিক যে কোনও দল চাইলে ফোন এবং ই-মেইল মারফত অভিযোগ জমা করতে পারবেন। ফোন ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। প্রত্যেকের ফোন ধরতে হবে পর্যবেক্ষকদের।

এর পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, যে লোকসভা কেন্দ্রে সেই পর্যবেক্ষককে নিয়োগ করা হবে, ভোট পুরো ভোটের প্রক্রিয়ার সময় সেখানেই তাঁকে উপস্থিত থাকতে হবে। পর্যবেক্ষকদের গাড়িতে লাগানো থাকবে জিপিএস। মোবাইল, ল্যান্ড নম্বর ইমেল আইডি এবং তিনি কোথায় রয়েছেন তা প্রত্যেককে জানাতে হবে। আর পর্যবেক্ষককে সর্বতভাবে সাহায্য করবে জেলা নির্বাচনী দফতর। পর্যবেক্ষকদের কাজ কিন্তু এখানেই শেষ নয়। কমিশনের নির্দেশ স্পর্শকাতর বুথগুলির উপর বেশি নজর রাখতে হবে। যতবেশি সম্ভব বুথ পরিদর্শন করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *