Confirm Train Ticket: এই ট্রিক মেনে ট্রেনের টিকিট কাটুন, কনফার্ম টিকিট মিলবেই মিলবে... - Bengali News | Tatkal Ticket: Follow these tricks to book Train Ticket, You will get Confirm Ticket - 24 Ghanta Bangla News
Home

Confirm Train Ticket: এই ট্রিক মেনে ট্রেনের টিকিট কাটুন, কনফার্ম টিকিট মিলবেই মিলবে… – Bengali News | Tatkal Ticket: Follow these tricks to book Train Ticket, You will get Confirm Ticket

Spread the love

নয়া দিল্লি: সামনেই দোল। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, হাতে বেশিদিন সময় নেই। এদিকে ট্রেনে যাবেন, কনফার্ম টিকিট তো চাই-ই। কী করবেন, বুঝে পাচ্ছেন না। চিন্তা নেই, এই ট্রিকস মেনে ট্রেনে টিকিট কাটলে কনফার্ম টিকিট মিলবেই। কী সেই পদ্ধতি, জেনে নেওয়া যাক-

কাছে-পিঠে হোক বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষেরই ভরসা ট্রেন। ভারতীয় রেল বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক। দেশের প্রতিটি প্রান্তই জুড়ে রয়েছে রেল নেটওয়ার্কের মাধ্যমে। ভারতীয় রেলের নিয়ম অনুসারে, যাত্রা বা ভ্রমণের তারিখের ১২০ দিন আগে থেকে টিকিট বুক করা যেতে পারে। এরপরেও টিকিট বুক করা যায়। তবে যারা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা বানান, তাদের জন্যও ব্যবস্থা রেখেছে ভারতীয় রেল। যাত্রার তারিখের একদিন আগেই বুকিং করা যেতে পারে টিকিট। এগুলি তৎকাল টিকিট হয়। এক্ষেত্রে খরচ পড়ে সামান্য বেশি।

টিকিট বুকিংয়ের আগে এই বিষয়গুলি মাথায় রাখুন-

  1. সকাল ১০টা থেকে এসি ক্লাসের টিকিট বুকিং শুরু হয়।
  2. স্লিপার ক্লাসের জন্য টিকিট বুকিং শুরু হয় ১১ টায়।
  3. ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করা যায়।
  4. যদি কোনও অ্যাপ না থাকে, তাহলে এর ওয়েবসাইটে (https://www.confirmtkt.com/) গিয়ে টিকিট বুক করা যাবে।
  5. আপনি যদি IRCTC-র ওয়েবসাইটে টিকিট বুক করেন তাহলে নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুবই কম।

কীভাবে IRCTC অ্যাপে তত্কাল টিকিট বুক করবেন?

  • সবার আগে, মোবাইল ফোনে IRCTC Rail Connect অ্যাপটি ইন্সটল করুন।
  • অ্যাপের হোমপেজে বাম দিকে লগ ইন-অপশনে ক্লিক করুন।
  • এবার নিজের নাম, পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে লগ ইন করুন।

ট্রেনের টিকিট বুক হয়েছে কি না, তা জানতে আইআরসিটিসি (IRCTC)-র মোবাইল অ্যাপ, ভারতীয় রেলওয়ে ওয়েবসাইট,  থার্ড পার্টি ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও, আপনি এসএমএস পাঠিয়েও টিকিটের কনফার্মেশন সম্পর্কে তথ্য জানতে পারেন। এর জন্য ১৩৯- এই নম্বরে এসএমএস পাঠাতে হবে। মেসেজে ট্রেনের ১০ নম্বরের PNR নম্বর টাইপ করে পাঠাতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *