TMC Candidate Yusuf Pathan: বহরমপুরে বড় চমক তৃণমূলের, প্রার্থী করল প্রাক্তন KKR তারকাকে – Bengali News | Former Indian cricketer Yusuf Pathan is the Lok Sabha candidate of Trinamool Congress
কলকাতা: ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক। বহরমপুরে KKR-র প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসকদল। বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান। গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। একসময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি। তাঁর ভাই ইরফান পাঠানও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা।
(বিস্তারিত আসছে)