Floating Bridge: ভাসমান ব্রিজে সমুদ্রের রোষ, জোয়ারের ঢেউয়ে তলিয়ে গেল ১৩ জন - Bengali News | 13 people inclduing 2 children injured after floating Bridge Toppled by Wave in Kerala's Varkala beach - 24 Ghanta Bangla News
Home

Floating Bridge: ভাসমান ব্রিজে সমুদ্রের রোষ, জোয়ারের ঢেউয়ে তলিয়ে গেল ১৩ জন – Bengali News | 13 people inclduing 2 children injured after floating Bridge Toppled by Wave in Kerala’s Varkala beach

Spread the love

সমুদ্র সৈকতে ভয়ঙ্কর বিপদ।Image Credit source: PTI

তিরুবনন্তপুরম: পর্যটকদের মূল আকর্ষণই ফ্লোটিং ব্রিজ। প্রতিদিনের মতোই ভিড় জমিয়েছিল পর্যটকরা। কিন্তু বড় ঢেউ আছড়ে পড়তেই তালগোল পাকিয়ে গেল সব। ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল ফ্লোটিং ব্রিজ। দুর্ঘটনায় আহত হয়েছেন ২ শিশু সহ ১৩ জন। ঘটনাটি ঘটেছে ভারকালা সমুদ্র সৈকতে।

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কেরলের ভারকালা সমুদ্র সৈকতে তৈরি ফ্লোটিং ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন পর্যটকরা। হঠাৎই একটি বড় ঢেউ আছড়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ব্রিজটি। ছিটকে পড়ে যান ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা সমস্ত পর্যটকরা। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২টি শিশুও রয়েছে। ঢেউয়ের ধাক্কায় ব্রিজের হ্যান্ডরেলও ভেঙে গিয়েছে।

আহতদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে কাছের মিশন হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কারোর অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। তবে ১৪ বছরের এক কিশোরীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, জোয়ার আসার সতর্কতা আগেই জারি করা হয়েছিল। সাধারণত এই সময় ফ্লোটিং ব্রিজটি বন্ধই রাখা হয়। কিন্তু শনিবার কীভাবে ব্রিজটি খোলা ছিল এবং তাতে কীভাবে পর্যটকরা গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যটকরা যেহেতু লাইফ জ্যাকেট পরেছিলেন, তাই তাদের দ্রুত পাড়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, নাহলে বড় কোনও বিপদ হতে পারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *