AAP-BJP: বিজেপিতে গিয়ে নির্বাচন জিতিয়েই ২ কাউন্সিলর আবার ফিরলেন আপের কাছে, ঘর ওয়াপসিতেও রেকর্ড! - Bengali News | 2 AAP Councilors who joined BJP & Helped them Secure Victory in Chandigarh Mayor Election Returns to AAP after 1 month - 24 Ghanta Bangla News
Home

AAP-BJP: বিজেপিতে গিয়ে নির্বাচন জিতিয়েই ২ কাউন্সিলর আবার ফিরলেন আপের কাছে, ঘর ওয়াপসিতেও রেকর্ড! – Bengali News | 2 AAP Councilors who joined BJP & Helped them Secure Victory in Chandigarh Mayor Election Returns to AAP after 1 month

Spread the love

আপে ফিরলেন দুই কাউন্সিলর।Image Credit source: Twitter

চণ্ডীগঢ়: রাজনীতিতে দলবদল আকছারই দেখা যায়। নেতা, কাউন্সিলর, বিধায়ক, সাংসদরা এক দল থেকে অন্য দলে চলে যায়।. নির্বাচনের আগে তো আরও বেশি করে এই ঘটনা ঘটে। তবে এমন অদ্ভুত দলবদল হয়তো কেউ আগে কখনও দেখেনি। এক মাস আগেই এক দল থেকে অন্য দলে গিয়েছিলেন তিন কাউন্সিলর। নির্বাচনে প্রাক্তন দলকে হারিয়েও দেন। আবার এক মাস হতেই ফিরে এলেন পুরনো দলেই! এই কাণ্ড ঘটিয়েছেন আম আদমি পার্টির দুই কাউন্সিলর। গত মাসেই তাঁরা আরেক কাউন্সিলরের সঙ্গে  আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। এক মাস কাটতে না কাটতেই ফের ঘর ওয়াপসি। পুনম দেবী ও নেহা মুসাওয়াত এখন চর্চার কেন্দ্রে।

চণ্ডীগঢ়ের মেয়র নির্বাচন ঘিরে এমনিতেই বিস্তর বিতর্ক ছিল। সুপ্রিম কোর্ট অবধি এর ভৎর্সনা করেছে এবং নির্বাচনের ফল বদলাতে বাধ্য করেছে। গত ১৯ ফেব্রুয়ারি চণ্ডীগঢ়ের মেয়র নির্বাচনে রিটার্নি অফিসার অনিল মাসিহকে ব্যালট নিয়ে কাটাছেঁড়া করার জন্য কড়া সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। ঠিক তার আগের দিনই, ১৮ ফেব্রুয়ারি আম আদমি পার্টির তিন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন।

এদিকে, তার দিন দুয়েক পরই সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে মেয়র নির্বাচনের ফল বাতিল করে এবং আপ প্রার্থী কুলদীপ কুমারকে মেয়র ঘোষণা করে। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়। গত সপ্তাহেই ডেপুটি মেয়র নির্বাচন হয়। সেখানে দুই পদেই জয়ী হয় বিজেপি। এই জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আপ থেকে আসা দুই কাউন্সিলর দেবী ও মুসাওয়াত। তাদের ভোটেই বিজেপির ভোট বাড়ে। ৩৫ সদস্যের পুরসভায় যেখানে কংগ্রেস ও আম আদমি পার্টির ১৭ জন করে সদস্য ছিল, সেখানেই বিজেপির সদস্য ছিল ১৪। ৩ সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় তাদের সদস্য সংখ্যাও বেড়ে ১৭ হয়ে যায়। ডেপুটি মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থী কুলজিৎ সিং সান্ধু জয়ী হওয়ার পরই শনিবার আবার পুনম দেবী ও নেহা মুসাওয়াত নামক ওই দুই কাউন্সিলর বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে ফিরে আসেন। ঘর ওয়াপসির পর তাদের বক্তব্য, দলে এরকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *