PM Narendra Modi: জংলি ছাপের জামা, হাতে লম্বা বাইনোকুলার, কাজিরাঙায় জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী - Bengali News | PM Narendra Modi goes on Jungle Safari on Elephant in Assam's Kaziranga - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: জংলি ছাপের জামা, হাতে লম্বা বাইনোকুলার, কাজিরাঙায় জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi goes on Jungle Safari on Elephant in Assam’s Kaziranga

Spread the love

কাজিরাঙায় প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: Twitter

কাজিরাঙা:  জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী মোদী। শনিবার অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামোফ্লাজ প্রিন্টের জামা, মাথায় টুপি ও বাইনোকুলার হাতে সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হাতির পিঠেও চাপেন তিনি।

ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙা। এই প্রথম কাজিরাঙায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙা জঙ্গলের সেন্ট্রাল কোহোরা রেঞ্জে হাতি সাফারি করেন প্রধানমন্ত্রী। এরপরে জিপ সাফারি করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কাজিরাঙা পার্কের ডিরেক্টর সোনালি ঘোষ ও অন্যান্য আধিকারিকরা।

শুক্রবার বিকেলেই কাজিরাঙায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। দুইদিনের অসম সফরে গিয়েছেন তিনি। আজ, শনিবার দুপুরে জোরহাটে ১২৫ ফিট উচ্চতার ‘স্ট্যাচু অব ভেলোর’ উদ্বোধন করবেন তিনি। লাচিত বারফুকানের মূর্তি এটি। এরপরে তিনি কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। মোট ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *