IPL 2024, Sourav Ganguly: দিল্লি থেকে 'রাজধানী' সরল ভাইজ্যাগে! IPLএর জন্য বিশেষ 'ছক' সৌরভের - Bengali News | Ahead of IPL 2024 Sourav Ganguly's Delhi Capitals going to start practice in Visakhapatnam from 12 march - 24 Ghanta Bangla News
Home

IPL 2024, Sourav Ganguly: দিল্লি থেকে ‘রাজধানী’ সরল ভাইজ্যাগে! IPLএর জন্য বিশেষ ‘ছক’ সৌরভের – Bengali News | Ahead of IPL 2024 Sourav Ganguly’s Delhi Capitals going to start practice in Visakhapatnam from 12 march

Spread the love

দিল্লি থেকে ‘রাজধানী’ সরল ভাইজ্যাগে! IPLএর জন্য বিশেষ ‘ছক’ সৌরভের

কলকাতা: বিশাখাপত্তনমের ক্রিকেট মেনুতে যেন ধরা দিতে চলেছে নানা পদ! কী নেই তাতে! ডেভিড ওয়ার্নার থেকে পৃথ্বী শ, মিচেল মার্শ থেকে কুলদীপ যাদব। ঋষভ পন্থের আইপিএল (IPL) প্রত্যাবর্তন থাকছে সব কিছুর উর্ধ্বে। থাকছে দুটো প্রস্তুতি ম্যাচ। আর থাকছে আইপিএলের রঙিন বিনোদন। আইপিএলের বিউগল বাজতে শুরু করবে ২২ মার্চ। বিশাখাপত্তনমের ঝুলিতে থাকছে দু-দুটো আইপিএল যুদ্ধ। ৩১ মার্চ স্বয়ং মহেন্দ্র সিং ধোনির দেখা মিলবে। আর ৩ এপ্রিল গৌতম গম্ভীর নামবেন দলবল নিয়ে। এমন উত্তাপ যখন অপেক্ষা করে রয়েছে, তখন টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ছক সাজাবেন না আইপিএলের দুই টিমের সেরা টিমের বিরুদ্ধে, তা হয় নাকি!

আইপিএলের দুটো ম্যাচের জন্য দিল্লির ‘রাজধানী’ সরছে ভাইজ্যাগে। খেতাবের লক্ষ্যে নেমে পড়ার আগে সেখানেই এক সপ্তাহের ট্রেনিং ক্যাম্প রাখল সৌরভের টিম। ১২ মার্চ সেখানে পৌঁছে যাচ্ছেন টিমের ক্রিকেটাররা। তারকার প্রাচুর্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন আম জনতা। আপাতত যা পরিস্থিতি, তাতে বিশাখাপত্তনমই হতে চলেছে দিল্লির দ্বিতীয় ঘরের মাঠ। মেয়েদের প্রিমিয়ার লিগের জন্য ফিরোজ শাহ কোটলা পাওয়া যাবে না। যে কারণে সৌরভ ভাইজ্যাগকেই বেছে নিয়েছেন। সম্প্রতি সেখানেই ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ হয়েছে। উইকেট বেশ ভালো। আর তাই ওই মাঠেই আইপিএল যাত্রা এগিয়ে নিয়ে যেতে চাইছেন পন্থরা। ১২ থেকে ১৯ মার্চ ট্রেনিং ক্যাম্প হবে দিল্লির। সেখানেই পরিকল্পনা সাজিয়ে নিতে চাইছেন সৌরভ।

গত ১৬ বছরে বেশ কয়েকবার চেষ্টা করলেও আইপিএল জেতা হয়নি দিল্লির। ২০২০ সালে টিম ফাইনালে উঠেছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়। এ বার সৌরভ চান টিমকে চূড়ান্ত সাফল্য দিতে। সেই লক্ষ্যেই মিনি নিলাম থেকে প্রয়োজন মতো ক্রিকেটারও তুলেছেন। গত বছর না খেলতে পারলেও পন্থকে শুরু থেকেই দেখা যাবে টিমে। হয়তো কিপিং করার মতো জায়গায় নেই, তাও তাঁকে ব্যাটার ও ক্যাপ্টেনের ভূমিকায় রাখা হবে। আসলে দিল্লি পন্থকে ফিনিশারের ভূমিকায় দেখতে চাইছে। তাই তাঁকে শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন সৌরভরা। এনসিএ থেকেও সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন পন্থ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *