100th Test: ফ্যাব ফোরের ১০০তম টেস্টে ভারত কানেকশন, না জানলেই মিস... - Bengali News | India's Nitin Menon officiated Virat Kohli Joe Root Steve Smith Kane Williamson and Tim Southee's 100 Test matches - 24 Ghanta Bangla News
Home

100th Test: ফ্যাব ফোরের ১০০তম টেস্টে ভারত কানেকশন, না জানলেই মিস… – Bengali News | India’s Nitin Menon officiated Virat Kohli Joe Root Steve Smith Kane Williamson and Tim Southee’s 100 Test matches

100th Test: ফ্যাব ফোরের ১০০তম টেস্টে ভারত কানেকশন, না জানলেই মিস…

কলকাতা: নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও টিম সাউদি একসঙ্গে ১০০তম টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন ও সাউদি এই মাইলস্টোনে পৌঁছেছেন। ক্রাইস্টচার্চে এই দুই কিউয়ি তারকা তাঁদের সন্তানদের নিয়ে ১০০তম টেস্টের আগে মাঠে প্রবেশ করেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বর্তমানে ক্রিকেট বিশ্বে ফ্যাব ফোর বলে পরিচিত বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন। এই চার তারকার ১০০তম টেস্টে (Test Cricket) এক আলাদা ভারত কানেকশন রয়েছে। তা কি জানেন?

এই নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বার দুই বা তার বেশি ক্রিকেটার একসঙ্গে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামলেন। প্রথম বার এমনটা হয়েছিল ২০০০ সালে। ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল আথারটন ও অ্যালেক জেমস স্টুয়ার্ট ওল্ড ট্র্যাফোর্ডে এই নজির গড়েছিলেন। এরপর দ্বিতীয়বার এমনটা হয়েছিল একসঙ্গে তিন ক্রিকেটারের সঙ্গে। ২০০৬ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, শন পোলক ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং একসঙ্গে ১০০তম টেস্ট খেলেছিলেন। এরপর ২০১৩ সালে অ্যালিস্টার কুক ও মাইকেল ক্লার্ক পার্থে অ্যাসেজের সময় একসঙ্গে শততম টেস্ট ম্যাচ খেলেছিলেন। চতুর্থ বার এমনটা হয়েছে গতকালই (৭ মার্চ)। ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্টে। রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টো একসঙ্গে ধরমশালায় শততম টেস্টে খেলছেন।

এ বার আসা যাক ক্রিকেট বিশ্বের ফ্যাব ফোরের ১০০তম টেস্টে ভারত কানেকশনে… আসলে বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন এই চার ক্রিকেটারের ১০০তম টেস্টে আম্পায়ার হিসেবে দেখা গিয়েছে নীতিন মেননকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা বিরল। ইন্দোরে মেনন পরিবারকে আম্পায়ার পরিবারও বলা হয়। তাঁর বাবা এবং ছোট ভাইও আম্পায়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *