Mahashivratri 2024: মহাশিবরাত্রির আগে এমন স্বপ্ন দেখলে ভাগ্যের তালা খুলে যেতে পারে আপনার! - Bengali News | If You See These Things in Your Dreams Before Mahashivratri Then Your Luck is About to Change - 24 Ghanta Bangla News
Home

Mahashivratri 2024: মহাশিবরাত্রির আগে এমন স্বপ্ন দেখলে ভাগ্যের তালা খুলে যেতে পারে আপনার! – Bengali News | If You See These Things in Your Dreams Before Mahashivratri Then Your Luck is About to Change

Spread the love

রাত পোহালেই মহাশিবরাত্রি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবছর মহাশিবরাত্রির দিনে গঠিত হচ্ছে বিশেষ ও শুভ যোগ। ফলে এবারের মহাশিবরাত্রি যে বিশেষ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সনাতন ধর্মে মহাশিবরাত্রি উৎসব অত্যন্ত আড়ম্বরে পালিত হয়। মহাশিবরাত্রির দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শিব ভক্তরা। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে ৮ মার্চ সন্ধ্যে ৯টা ৫৭ মিনিটে। শেষ হবে পরের দিন ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিট। কথিত আছে, এদিন শিব-পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

জ্যোতিষশাস্ত্র মতে, এদিনের মাহাত্ম্য যেমন রয়েছে, তেমনি বাস্তশাস্ত্র মতেও রয়েছে গুরুত্ব। স্বপ্নবিজ্ঞান অনুসারে, মহাশিবরাত্রির আগের রাতে শিব ও শিবের প্রিয় জিনিস দেখে থাকেন, তাহলে ভাগ্যের তালা খুলে যেতে পারে, সারা জীবনের জন্য। হিন্দু ধর্মীয়গ্রন্থ মতে, মহাশিবরাত্রির আগে ভগবান শিব সম্পর্কিত কিছু জিনিস দেখা খুবই শুভ। যার মধ্যে এই ৩টি হল মূল উপাদান।
সর্প দর্শন, রুদ্রাক্ষ,পাঁচ পাতা বেলপত্র।

নাগদেবের দর্শন: মহাশিবরাত্রির আগে কোথাও কালো রঙের সাপ বা যে কোনও সাপ দেখতে পেলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির আগে ভোলেনাথের প্রিয় সাপের দর্শন পেলে সৌভাগ্য ফিরে আসে।

এই খবরটিও পড়ুন

রুদ্রাক্ষ: মহাশিবরাত্রির দিন রুদ্রাক্ষ দেখা খুবই শুভ লইঙ্গিত। রুদ্রাক্ষ হল মহেশ্বরের ভীষণ প্রিয়  একটি জিনিস। ফলে শিবরাত্রির আগে রুদ্রাক্ষ দেখতে পেলে আপনি অত্যন্ত সংরক্ষিত থাকবেন। ঘরে সুখ ও সম্পদ বজায় থাকে সবসময়।

৫টি পাতা-সহ বেলপত্র: বেলপত্র বাধ্যতামূলকভাবে ভগবান শঙ্করের পুজোয় অন্তর্ভুক্ত। সাধারণত শঙ্করনাথের পুজোয় তিনটি পাতা বেলপত্র অর্পণ করা হয়। তবে স্বপ্নের মধ্যে বেলপত্রের সংখ্যা ভিন্ন।  মহাশিবরাত্রির আগে স্বপ্নে যদি পাঁচ পাতার বেলপত্র দেখেন, তাহলে তা সৌভাগ্যের ইঙ্গিত। শুধু তাই নয়, পাঁচ পাতার বেলপাত্রের দেখা পাওয়াও বেশ বিরল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *