Gold Price Today: একদিনেই প্রায় ৪৫০০ টাকা বাড়ল সোনার দাম! কেনা তো দূর, সোনার দিকে তাকানোও দুষ্কর – Bengali News | Gold Price Today: Gold Price hiked by 4300 rs in one Day, Silver price lowered by 100 rs, Check out Today’s gold Silver Rate in Kolkata
কলকাতা: বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানেই তো সোনার গহনা। ছেলের বাড়িই হোক বা মেয়ের বাড়ি, বিয়েতে আশীর্বাদে সোনার গহনা দেওয়া বাধ্যতামূলক। তবে বিয়ের মরশুমেই খারাপ খবর। এক ঝটকায় অনেকটা বেড়ে গেল সোনার দাম। বিগত কয়েক মাসে একধাক্কায় এত সোনার দাম আগে কখনও বাড়েনি। আজ যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দর কত রয়েছে, তা জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ৭ মার্চ ২২ ক্যারেটের সোনার দাম অনেকটাই বেড়েছে। ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় ৪০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১ হাজার টাকা। একদিনেই সোনার দাম বেড়েছে ৪০০০ টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৫৬০ টাকা। গতকালের তুলনায় ৪৩০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৫৫ হাজার ৬০০ টাকা। একদিনেই ৪৩০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৯ হাজার ১৭০ টাকা। একদিনে ৩৩০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ টাকা। ৩৩০০ টাকা দাম বেড়েছে একদিনেই।
রুপোর দাম-
সোনার দাম অনেকটা বাড়লেও, রুপোর দাম সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৪৪০ টাকা। একদিনে ১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা। একদিনে রুপোর দাম কমেছে ১০০ টাকা।