হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী, মেয়ে কৌশিকী জানালেন কারণ - Bengali News | Ajoy chakraborty is admitted to the hospital - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী, মেয়ে কৌশিকী জানালেন কারণ – Bengali News | Ajoy chakraborty is admitted to the hospital

Spread the love

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পণ্ডিতের অসুস্থতার নানা ধরনের খবরের যখন কার্যত চিন্তিত তাঁর ভক্তকুল, তখন এ নিয়ে মুখ খুললেন মেয়ে কৌশিকী চক্রবর্তী। TV9 বাংলাকে তিনি বলেন, “হ্যাঁ, বাবাকে ভর্তি করতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই চিন্তার কোনও কারণ নেই। সাধারণ চেকআপের জন্য ভর্তি করা হয়েছে। বাবা এমনিতে ঠিকই আছেন।” কবে ছাড়া হবে তাঁকে? সে বিষয়ে গায়িকার বক্তব্য, “তা এখনই বলতে পারছি না। চিকিৎসকেরা ভাল বলতে পারবেন। তবে আবারও বলছি ভুল খবর যেন না ছড়ায় পরিবারের তরফে সকলের কাছে এটাই অনুরোধ।” যদিও সূত্র জানাচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করার দরকার হতে পারে গায়কের। সেই বিষয়ে পরিবারের সঙ্গে চলছে কথাবার্তা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *