'ব্রিটিশ শাসন! ড্রাইভার, সিকিউরিটিদের প্রবেশ নিষেধ, এ কেমন বিয়ে,' কাঞ্চন-শ্রীময়ীকে তুলোধনা নেটিজ়েনদের - Bengali News | Tollywood actress sreelekha mitra reacts to the placard in kanchan mullick and sreemoyee chattoraj's marriage reception - 24 Ghanta Bangla News
Home

‘ব্রিটিশ শাসন! ড্রাইভার, সিকিউরিটিদের প্রবেশ নিষেধ, এ কেমন বিয়ে,’ কাঞ্চন-শ্রীময়ীকে তুলোধনা নেটিজ়েনদের – Bengali News | Tollywood actress sreelekha mitra reacts to the placard in kanchan mullick and sreemoyee chattoraj’s marriage reception

Spread the love

৬ মার্চ কলকাতার এক ঐতিহাসিক লোকেশনে বিয়ের রিসেপশন পার্টি দিয়েছিলেন সদ্য বিবাহিত দম্পতি অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেই রিসেপশন পার্টিতে আমন্ত্রিত ছিলেন গোটা টলিউড ইন্ডাস্ট্রি। আগেই ঘোষণা করেছিলেন কাঞ্চন যে, এই বিয়েতে তাঁরা সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানাবেন না। TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকারেও কাঞ্চন বলেছিলেন, “কিছু বিষয় পারিবারিকই থাক। না চাইতেও তো কম বিক্রি করল না মিডিয়া। সব কিছু তো বিক্রি হয় না। বাকিটা ব্যক্তিগতই থাক।”

কিন্তু এদিন তাঁর বিয়ের রিসেপশনের পার্টিতে ঢোকার মুখে এবং যত্রতত্র একটি লেখা সকলের চোখে পড়েছে। সেই লেখাটির ছবি তুলে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ডে লেখা, “Please! Press And Personal Securities And Drivers Are Not Allowed. Inconvenience Is Regretted.” যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “প্লিজ়! সংবাদমাধ্যম, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষিদ্ধ…”।

উল্লেখ্য বিষয়, বিয়ে বাড়িতে গাড়ির চালকদের খাওয়ানোর জন্য বিশেষ ব্যবস্থা করেন মানুষ। নিরাপত্তারক্ষীদেরও আদর আপ্যায়ন করা হয়। সারা বছর এই কর্মঠ মানুষগুলোই লড়ে যান। তারকাদের জীবনের তাঁদের অবদান ভোলার নয়। এক তারকাকে নিরাপদে পৌঁছে দেওয়া এবং তাঁদের সুরক্ষার দায়িত্ব পালন করেন এই মানুষগুলোই। সংবাদ মাধ্যমের কর্মীরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তীব্র ধিক্কার জানিয়েছেন অভিনেতা-বিধায়কের এ হেন আচরণকে। নিজেদের হয়ে সরব হওয়ার পাশাপাশি ড্রাইভার-নিরাপত্তারক্ষীদের বিষয়ও সোচ্চার হয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। কোনও উত্তর কিংবা সাড়া পাওয়া যায়নি তাঁর থেকে।

এই খবরটিও পড়ুন

এই লেখা দেখে বিরক্ত হয়েছেন সাংবাদিকমহলের একটা বড় অংশ। তীব্রভাবে ধিক্কার জানিয়েছেন তাঁরা। দিয়েছেন বয়কটের ডাকও। শুধু সংবাদমাধ্যমের কর্মীরা তো নন, রিসেপশন পার্টির যত্রতত্র এই লেখায় বিশ্রীভাবে অপমান করা হয়েছে গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষীদের। এক শ্রেণির কর্মঠ মানুষের এমন অপমান মুখ বুজে সইতে পারেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিষয়টি নজরে আসার পরই বিরক্তি প্রকাশ করে তিনি লম্বা পোস্ট করেছেন। তাতে লিখেছেন, “আমাকে গুঁটি কয়েক মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পছন্দ করেন। তাঁরা বহুবার আমার ভালর জন্যে সো কল্ড ‘কন্ট্রোভার্সিয়াল’ সাবজেক্ট এড়িয়ে যেতে বলেছেন। অর্থাৎ, যা হচ্ছে হোক, অন্যদের নিয়ে তুমিও এড়িয়ে চলো গোছের… চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু কিছু বিষয় এড়াতে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। এনাদের বিয়ে নিয়ে আমার বলার কিছু নেই। তবে আনুসাঙ্গিক বিষয় নিয়ে অবশ্যই আছে। বেশ ক’দিন যাবৎ নিউজ় মিডিয়া এবং সাধারণ মানুষ দুটি বিয়ে নিয়ে মাত্রাতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন। তাঁরা এবং আপনারা ছবি নয়। ছবির তলায় যা লেখা আছে পড়ুন। শুনেছি ব্রিটিশ শাসন চলাকালীন বিভিন্ন ক্লাবে লেখা থাকত INDIAN AND DOGS ARE NOT ALLOWED। অর্থাৎ, ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষিদ্ধ। আমার এটা দেখা সেই কথাই মনে হল। বাকি আপনাদের অভিমত… পরিশেষে একটাই কথা আমি বলব CLASS MATTERS, ক্লাস ম্যাটার্স।”

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *