Shukra Gochar 2024: মাত্র ৩ দিন পরেই কুম্ভে শুক্রের প্রবেশ, সবচেয়ে বেশি লাভবান হবেন কোন ৩ রাশি? - Bengali News | Venus will enter Aquarius after 3 days, these 3 signs will be blessed with luck - 24 Ghanta Bangla News
Home

Shukra Gochar 2024: মাত্র ৩ দিন পরেই কুম্ভে শুক্রের প্রবেশ, সবচেয়ে বেশি লাভবান হবেন কোন ৩ রাশি? – Bengali News | Venus will enter Aquarius after 3 days, these 3 signs will be blessed with luck

Spread the love

চলতি বছরের মার্চ মাসে গ্রহের রাশি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহ নিজ নিজ সময়ের ব্যবধানে গতিবিধি পরিবর্তন করেন। এই গতি বদলের প্রভাব সরাসরি ও পরোক্ষভাবে পড়তে পারে ১২টি রাশির উপর। তাতে রাশির জাতক-জাতিকার জীবনে গ্রহের রাশি বদলের নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, মাত্র ৩ দিন পর অর্থাৎ ৭ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে শুক্র শনির প্রিয় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে মকর রাশিতে শুক্র অবস্থান করছে। এদিন শনির পাশাপাশি শুক্রও রাশি পরিবর্তন করবে। শুক্র ও শনির মিলনের ফলে ১২ রাশির জীবনে আসতে পারে ভোলবদল। সতর্ক থাকার পাশাপাশি আনন্দের বন্যাও আসতে পারে। শুক্র গোচরের ফলে কোন কোন রাশির জীবন আমূল বদলে যেতে চলেছে। কেরিয়ার, ব্যবসা, স্বাস্থ্য ও আর্থিক অবস্থা কেমন শুভ প্রভাব পড়বে, তা জেনে নিন এখানে…

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকারা শুক্রের রাশি বদলে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন। শনির রাশিতে শুক্রের প্রবেশের ফলে কেরিয়ার ও ব্যবসায় দারুণ সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির দ্বার খুলে যেতে পারে। প্রবীণদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি। রাশির নানা কাজে সাফল্য ও খুশি পেতে পারেন। আর্থিক লাভের সব সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক সঙ্কট কেটে যেতে পারে। কেরিয়ারে নতুন সুযোগও পাবেন আপনি।

এই খবরটিও পড়ুন

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র গ্রহ বেশ শুভ। চাকরি খুঁজে থাকলে সুখবর পেতে পারেন। আর্থিক সংকট কেটে যেতে পারে এই সময়। তবে মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা থাকলে তা কেটে যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করার জন্য  বড়দের কাছ থেকে আশীর্বাদ পেতে পারে।

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকারা শুক্র গ্রহের প্রভাবে বিশেষ সুবিধা পেতে পারেন। ব্যবসায় অসাধারণ লাভ ও ফল পেতে পারেন। অর্থ বিনিয়োগ করতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, প্রমোশনও মিলতে পারে। দীর্ঘ সময় ধরে কোনও কাজে বাধা আসতে থাকলে  তা দূর হবে খুব তাড়াতাড়ি। রোগ-ব্যাধি দূর হবে ও স্বাস্থ্যও ভাল থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *