শাহরুখ খানের 'প্রাক্তন প্রেমিকা' এই নামকরা বাঙালি অভিনেত্রী, বাড়ি কলকাতাতেই; চেনেন কি তাঁকে? - Bengali News | Did you know this actress from bengal claimed to be the girl friend of shahrukh khan - 24 Ghanta Bangla News
Home

শাহরুখ খানের ‘প্রাক্তন প্রেমিকা’ এই নামকরা বাঙালি অভিনেত্রী, বাড়ি কলকাতাতেই; চেনেন কি তাঁকে? – Bengali News | Did you know this actress from bengal claimed to be the girl friend of shahrukh khan

শাহরুখ খান। তাঁকে বলা হয় রোম্যান্টিসিজ়মের পোস্টার বয়। তাঁর প্রেমে অগুনতি নারী। সারা দেশেই ছড়িয়ে আছে তাঁর গুণমুগ্ধ মহিলাভক্ত। কেবল ভারতে নয়, বিদেশেও রয়েছে শাহরুখের অনুরাগী। অস্ট্রেলিয়াতে এক বৃদ্ধা প্রত্যেক বছর তাঁর নামে চাঁদে জমি কিনে রাখেন। এমন নিদর্শনও আছে। কিন্তু জানেন কি, কলকাতাতেই রয়েছে শাহরুখের প্রাক্তন প্রেমিকা। তিনি আবার পেশায় একজন অভিনেত্রী। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন শাহরুখের সেই প্রাক্তনী। কে তিনি? কোথায় থাকেন?

ইদানিং শাহরুখের উপর বেশ রাগ হয়েছে তাঁর সেই প্রাক্তন প্রেমিকার। এক ইউটিউবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন, “আমি শাহরুখের প্রাক্তন প্রেমিকা। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর সঙ্গে আমার দেখা হয়। তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন। আমি সেই বক্তৃতা শুনি। শাহরুখ আবার কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। কিন্তু প্রত্যেকবার তাঁর কথা আমার শুনতে ভাল লাগে না।”

এই খবরটিও পড়ুন

শাহরুখ খানের সেই প্রেমিকা অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তরুণ মজুমদারের ছবি ‘আলো’তে। আন্নাকালীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মঞ্চে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ধারাবাহিক চুটিয়ে অভিনয় করেন। সিনেমার পর্দায় তাঁকে জাদরেল কিংবা মজার চরিত্রেই দেখা যায় মূলত। সেই অভিনেত্রীর নাম মানসী সিনহা। শাহরুখের দারুণ ভক্ত ত,নি। শুধু ভক্ত বললে ভুল বলা হবে মানসীকে। শাহরুখকে মন থেকে ভালবাসেন মানসী। নিজেকে তাঁর প্রেমিকার জায়গায় বসিয়েছেন এই অভিনেত্রী। শাহরুখ কি জানেন তাঁর প্রেমিকা সম্পর্কে দু-চার কথা?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *