স্ত্রী নীলাঞ্জনাকে কবে ডিভোর্স দিচ্ছেন যিশু সেনগুপ্ত? নিজেই জানিয়েছেন অভিনেতা... - Bengali News | Jisshu sengupta speaks about his married life, actor's 20th anniversary has glimpses - 24 Ghanta Bangla News
Home

স্ত্রী নীলাঞ্জনাকে কবে ডিভোর্স দিচ্ছেন যিশু সেনগুপ্ত? নিজেই জানিয়েছেন অভিনেতা… – Bengali News | Jisshu sengupta speaks about his married life, actor’s 20th anniversary has glimpses

Spread the love

২০ বছর আগে বিয়ে করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক। সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনা। ‘হিপ হিপ হুররে’ ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। তাঁকে বিয়ে করেছেন যিশু। মুম্বইয়ে গিয়ে কাজ করার সময় দুই অভিনেতার মধ্যে ভালবাসা গড়ে ওঠে। তারপর ২০ বছর আগে বিয়ে করেন তাঁরা। ২০০৪ সালের ৪ মার্চ বিয়ে করেন যিশু-নীলাঞ্জনা।

সুদর্শন, প্রতিভাবান অভিনেতা যিশু। আজ পর্যন্ত তাঁর সম্পর্কে কোনও গুজব শোনা যায়নি। তবুও যিশু সম্পর্কে গুগল সার্চ করলে ভেসে ওঠে এক অদ্ভুত প্রশ্ন। তা হল–‘কবে ডিভোর্স হচ্ছে যিশু সেনগুপ্তর?’ এমন প্রশ্ন যে তাঁর সম্পর্কে মানুষ করে থাকেন, তা শুনেই হতবাক হয়ে গিয়েছেন যিশু। উত্তরও দিয়েছেন। বলেছেন, “কেন হঠাৎ ডিভোর্স নিতে যাব আমি? আমি সুখী বিবাহিত জীবন কাটাচ্ছি। প্লিজ়, এমনটা জানতে চাইবেন না, আমার ডিভোর্স হচ্ছে না।”

তিনি কেমন স্বামী কিংবা বাবা, তা নিয়েও একবার প্রশ্ন করা হয়েছে যিশুকে। তিনি সবসময়ই খুবই বিনম্র জবাব দিয়েছেন। স্বামী এবং বাবা হিসেবে দারুণ নম্বর পাওয়া সত্ত্বেও জানিয়েছিলেন, তিনি একটি পদেও ভাল না। তিনি ভাল স্বামীও না এবং ভাল বাবাও হতে পারেননি। কেন না, তিনি সময় দিতে পারেননি স্ত্রী নীলাঞ্জনা এবং দুই সন্তান সারা এবং জ়ারাকে। তবে সকলেই জানেন যিশু দায়িত্বশীল মানুষ। নীলাঞ্জনার মতোই সন্তানদের দেখভাল করেছেন দারুণভাবে। কন্যাদের আগলে রেখেছেন এবং তাঁদের কোনও ধরনের অভাব পেতে দেননি।

এই খবরটিও পড়ুন

যিশু-নীলাঞ্জনা

বর্তমানে কেবল টালিগঞ্জে নয়, মুম্বই এবং দক্ষিণ ভারতেও দারুণ পারফর্ম করছেন যিশু। একাধিক ছবিতে অভিনয় করছেন তিনি। যিশুকে অনায়াসেই বলা যেতে পারে প্যান ইন্ডিয়া স্টার। পাশাপাশি স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনার কাজও শুরু করেছেন যিশু। হর গৌরী পাইস হোটেল, লাভ বিয়ে আজকাল-এর মতো ধারাবাহিক প্রযোজনা করছেন যিশু-নীলাঞ্জনা একসঙ্গে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *