Mamata Banerjee: ‘এতদিনে দাওনি, আর লাগবে না, আমরাই করব’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় কথা মমতার – Bengali News | Mamata banerjee’s programme in Purbo Medinipur, Haldia
পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook
পূর্ব মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরের সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, সরকারি পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এক নজরে কী কী বললেন…
KEY HIGHLIGHTS
- হলদিয়া তে ১লক্ষ মানুষের কর্মস্থান হয়েছে। জেলায় ৩০টি কর্ম তীর্থ হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের মতো উচ্চতা।
- ঘাটাল মাস্টার প্ল্যান টাকা দিল না কেন্দ্র। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করবো ধীরে ধীরে। এত দিনে টাকা দাওনি। আর লাগবে না। আমাকে দেব বার বার বলেছে।
- দিঘা তমলুক সহ বহু রেল লাইন সব আমি করেছি। সব টাকা আমি থাকা কালীন দিয়েছি ২ লক্ষ কোটি।
- নন্দীগ্রাম মামলা এখনও বিচারাধীন। আড়াই বছর হল। কী হয়েছে সবাই জানে। চোরের মায়ের বড় গলা। সব থেকে বড় চোর হল কে?
- কোনো ছেলে মেয়ের চাকরি যেতে দেব না। আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। গদ্দারবাবুরা সব থেকে বেশি খেয়েছে। সব থেকে বেশি পেয়েছে।
- আমরাই থাকবো এখানে, দিল্লির বাবুরা নয়।
- ভোট আসলে উজ্জ্বালা, ভোট আসলে বাড়ি বাড়ি টাকা টোপ। টাকার দাবিতে অভিষেক আন্দোলন করেছে দিল্লিতে। গ্রেফতার করেছে সাংসদ বিধায়ককে।
- আমরা থাকলেই সব পাবেন। প্রধানমন্ত্রী এসে ভুল বললেন।