রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা জেপি নাড্ডার! জেতার মাত্র ১২ দিন পর - Bengali News | Lok sabha elections 2024 bjp chief jp nadda resigns as rajya sabha mp - 24 Ghanta Bangla News
Home

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা জেপি নাড্ডার! জেতার মাত্র ১২ দিন পর – Bengali News | Lok sabha elections 2024 bjp chief jp nadda resigns as rajya sabha mp

Spread the love

নয়া দিল্লি: এবার কি লোকসভায় নিজের জনপ্রিয়তা যাচাই করে দেখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা? সোমবার (৪ মার্চ), রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জেপি নাড্ডা। ২০১২ সালে, হিমাচল প্রদেশ থেকে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন জেপরি নাড্ডা। ২০১৮ সালেও একই রাজ্য থেকে রাজ্যসভায় গিয়েছিলেন তিনি। বর্তমানে, হিমাচলে কংগ্রেস সরকার থাকায়, জেপি নাড্ডায় জয় নিশ্চিত ছিল না। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাট থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। তবে, কয়েকটা দিন যেতে না যেতেই এই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সঙ্গে-সঙ্গেই জল্পনা শুরু হয়েছে, এবার কি তাহলে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন জেপি নাড্ডা? গত রবিবার, ১৯৫ প্রার্থীর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। আগামী বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *