'সারা রাত তাঁর জন্য ঘুমতে পারছিলাম না', কার প্রেমে মন ভাসল সৌমিতৃষার? - Bengali News | Soumitrisha kundu opens up on her love towards lord krishna - 24 Ghanta Bangla News
Home

‘সারা রাত তাঁর জন্য ঘুমতে পারছিলাম না’, কার প্রেমে মন ভাসল সৌমিতৃষার? – Bengali News | Soumitrisha kundu opens up on her love towards lord krishna

Spread the love

সৌমিতৃষা কুণ্ড। বর্তমানে টলিপাড়ার অন্যতম চর্চিত নাম। যাঁকে নিয়ে চর্চা নেটপাড়ায় তঙ্গে। সৌমির সোশ্যাল মিডিয়া পোস্টেও থাকে ভক্তদের কড়া নজর। তবে সৌমিতৃষা ব্যক্তি জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। পেশা ও পরিবারকে আলাদা করেই রাখতে চান তিনি। আর ঠিক সেই কারণেই সৌমির মনের হদিস পাচ্ছেন না অনেকেই। কার সঙ্গে প্রেম করছেন, কাকে মন দিয়েছেন, এমন প্রশ্ন থেকে জল্পনা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও তিনি এই বিষয় বিন্দুমাত্র কান দিতে রাজি নন। কারণ একটাই, সৌমি জানে একমাত্র কার ডাকে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না।

পর্দায় জয় গোপাল বলা মেয়েটি ব্যস্তি জীবনেও ঈশ্বরে বিশ্বাসী। বৃন্দাপন যাঁর প্রাণের জায়গা। জীবনে প্রেম উঁকি দিল কি না, সেই প্রশ্নের উত্তরে এবার TV9 বাংলাকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, একটা প্রেমের গলিতেই তিনি পা রেখেছেন, আর তা হল বৃন্দাবন। রাধাকৃষ্ণ প্রেমে বিভোর তিনি। এই নিয়ে পর পর দুই জন্মদিন তাই সেই রাধাগোবিন্দের কাছেই গিয়ে সেলিব্রেট করলেন সৌমি। বললেন, পাঁচতারা হোটেলে তো আশা যাওয়া থাকেই। মাঝে মধ্যেই নানা কারণে, অনুষ্ঠানে আমরা গিয়ে থাকি। তবে জন্মদিনটা আমার কাছে বিশেষ। এই দিনটা আমার বরাবর ইচ্ছে ছিল বৃন্দাবনেই কাটাতে। এবার পারলাম। জানি না কতবছর পারব। তবে প্রেম যদি কিছু এসে থাকে তবে এটাই আমার কাছে শান্তির প্রেম। জন্মদিনের আগে রাত জেগে আমি, খালি মনে হচ্ছে উনি আমায় ডাকছেন। ওই একজন ডাকলেই নিজেকে আর ধরে রাখতে পারি না। আর সেই ডাকে সাড়া দিয়েই এবারের জন্মদিনে সৌমিতৃষা পৌঁছিয়ে গিয়েছিলেন বৃন্দাবন ধামে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *