Rinku Singh: শাহরুখের শহরে প্রস্তুতি শুরু, KKRএ রিঙ্কু সিং যেন নতুন কিং - Bengali News | Ahead of IPL 2024 Rinku Singh and some KKR players starting a temporary training session under KKR Academy in Mumbai - 24 Ghanta Bangla News
Home

Rinku Singh: শাহরুখের শহরে প্রস্তুতি শুরু, KKRএ রিঙ্কু সিং যেন নতুন কিং – Bengali News | Ahead of IPL 2024 Rinku Singh and some KKR players starting a temporary training session under KKR Academy in Mumbai

Spread the love

Rinku Singh: শাহরুখের শহরে প্রস্তুতি শুরু, KKRএ রিঙ্কু সিং যেন নতুন কিং

কলকাতা: মায়ানগরীতে আসন্ন আইপিএলের (IPL) প্রস্তুতি শুরু করে দিলেন নাইট তারকারা। চলতি মার্চের ২২ তারিখ থেকে শুরু হবে ১৭তম আইপিএল। দ্বিতীয় দিনই অর্থাৎ ২৩ তারিখ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এ বার শাহরুখ খানের আইপিএল টিম কেকেআর (KKR) অস্থায়ী প্রশিক্ষণ শিবির শুরু করে দিল মুম্বইতে। আইপিএল শুরু হওয়ার আগে নবি মুম্বইতে চলছে ডিওয়াই পাটিল টুর্নামেন্ট। সেখানে খেলছেন জাতীয় দলে খেলা এবং দেশের একাধিক ঘরোয়া ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), নীতীশ রানারাও। এ বার তাঁদের নিয়ে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার অস্থায়ী প্রস্তুতি শিবির শুরু করেছেন।

১৫ মার্চ থেকে কলকাতায় কেকেআরের প্রাক মরসুম প্রস্তুতি শিবির শুরু হবে। কিন্তু এখন যেহেতু মুম্বইতে রয়েছেন একাধিক কেকেআরের ক্রিকেটার, তাই সময় নষ্ট না করে কলকাতা নাইট রাইডার্সের মুম্বইয়ের অ্যাকাডেমিতে জড়ো হলেন রিঙ্কু-বরুণরা। এই সপ্তাহে কেকেআরের অস্থায়ী প্রস্তুতি শিবিরে অংশ নিচ্ছেন – রিঙ্কু সিং, নীতীশ রানা, বরুণ চক্রবর্তী, সূয়াশ শর্মা, অনুকূল রায়, বৈভব আরোরা, চেতন সাকারিয়া, সাকিব হোসেন ও রমনদীপ সিংরা।

রিঙ্কু সিংয়ের উপর এ বার থেকে নাইটদের আস্থা আরও বাড়বে, এ কথা বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলে সীমিত ওভারে তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন। সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তিতেও অন্তর্ভুক্ত হয়েছেন আলিগড়ের ছেলে। কেকেআরের হাত ধরেই আইপিএলের সময় তিনি নজর কেড়েছিলেন। একা হাতে নাইটদের বহু ম্যাচ জিতিয়েছেন। দেশের জার্সিতে নতুন ফিনিশারের তকমা পেয়েছেন রিঙ্কু। এ বার যে কারণে তাঁর উপর নাইট সমর্থকদের থাকবে পাহাড় প্রমাণ প্রত্যাশা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *