Hardik Pandya: বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়াও! কেন জানেন? - Bengali News | Know why did BCCI grant central contract to Hardik Pandya but dropped Ishan Kishan and Shreyas Iyer - 24 Ghanta Bangla News
Home

Hardik Pandya: বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়াও! কেন জানেন? – Bengali News | Know why did BCCI grant central contract to Hardik Pandya but dropped Ishan Kishan and Shreyas Iyer

Spread the love

Hardik Pandya: বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়াও! কেন জানেন?Image Credit source: X

কলকাতা: ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে এখন টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার। ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়া। প্রথম দু’জন বোর্ডের সদ্য প্রকাশিত বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। কিন্তু তৃতীয় জন অর্থাৎ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম জ্বলজ্বল করছে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে। এখন প্রশ্ন, বিসিসিআইয়ের (BCCI) রোষে কেন পড়লেন না হার্দিক পান্ডিয়া? ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের মতো পরিণতি কেন হল না হার্দিক পান্ডিয়ার? কেন বোর্ডের বার্ষিক চুক্তিতে ‘এ’ গ্রেড পেলেন হার্দিক পান্ডিয়া? কোন শর্তে বোর্ডের বার্ষিক চুক্তি পেলেন হার্দিক? অবশেষে এ বার তা প্রকাশ্যে। একইসঙ্গে বর্তমানে জানা গিয়েছে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে হার্দিকের বাদ পড়ার সম্ভবনাও রয়েছে।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া বোর্ডকে জানিয়েছে জাতীয় দলের ডিউটিতে তিনি যখন থাকবেন না, সেই সময় ঘরোয়া ক্রিকেটে খেলবেন। এই শর্তেই বার্ষিক চুক্তিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের ওই কর্তার কথায়, ‘আমাদের হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন যখন তিনি জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত না থাকবেন, সেই সময় ঘরোয়া ক্রিকেটে সাদা বলের টুর্নামেন্টে খেলবেন। আপাতত বিসিসিআইয়ের মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী হার্দিক লাল বলের টুর্নামেন্টে বল করার মতো অবস্থায় নেই। যার ফলে তিনি রঞ্জি ট্রফিতে খেলছেন না। কিন্তু তিনি অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে খেলবেন যখন ভারতের খেলা থাকবে না। যদি তিনি এই শর্ত না মানেন তা হলে চুক্তি থেকে বাদ পড়বেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *