সুখবর দিলেন টোটা, 'গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার...' এবার কোথায়? - Bengali News | Tota roy chowdhury shared faluda next series news know all details - 24 Ghanta Bangla News
Home

সুখবর দিলেন টোটা, ‘গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার…’ এবার কোথায়? – Bengali News | Tota roy chowdhury shared faluda next series news know all details

টোটা রায় চৌধুরী। দেখতে দেখতে আরও পরিণত পর্দার নয়া ফেলুদা টোটা রায় চৌধুরী। তবে তাঁকে আর নতুন ফেলুদা বলা চলে না। প্রথম সিরিজ ছিহ্নমস্তার অভিশাপ-এ যেভাবে দাপটের সঙ্গে পর্দায় ফেলুদার চরিত্রকে উপস্থাপনা করেছিলেন, তাতেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন সকলেই। তারপর দার্জিলিং জমজমাট। পর পর দুই ছবি নিয়ে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। এবার পালা গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর-র। তবে এই গল্প নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগেই কাজ করার কথা ছিল। তবে মাঝে অন্য একটি প্রজেক্টে জড়িয়ে পড়ার জন্যে বেশ কিছুটা দেরি হয় এই সিরিজের কাজ শুরু হতে। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘উত্তেজনা আর প্রশমন করা গেল না রে তোপসে। এই দিনটা চার বছরে একবার আসে আর এই মুহূর্তটা দেড় বছরে একবার। যখন কফির পেয়ালায় চুমুক দিয়ে চিত্রনাট্যের প্রথম পাতা ওল্টাই। চট করে সবুজ খাতাটা দিয়ে যা। একটু লেখাপড়া করতে হবে। আর লালমোহনবাবুকে ফোন করে বলে দে যেন মাফলার, মাঙ্কি ক্যাপ নিয়ে নেন। এবারেও কিন্তু পাহাড়ে।’

শীঘ্রই শুরু সিরিজের কাজ। আরও একবার ফেলুদা হিসেবে পর্দায় টোটা রায় চৌধুরী। বর্তমানে সিনেপাড়ায় সর্বাধিক ব্যস্ততম অভিনেতা তিনি। দর্শক দরবারে তাঁর চাহিদা তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওটিটি সিরিজ যাহা বলিব সত্য বলিব। মিমি চক্রবর্তীর সঙ্গে যেখানে তাঁর দাপুটে অভিনয় আরও একবার সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তবে ফেলুদা কবে শুরু হচ্ছে, সেই সুখবরের অপেক্ষায় দিনগুনছিলেন অনেকেই। এবার ঘটল অপেক্ষার অবসান। শেষে লিপইয়ারে অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি সুখবর শেয়ার করে নিলেন অভিনেতা। যা দেখে খুশির হাওয়ায় ভাসছেন ভক্তরা। কমেন্ট বক্স ভরে উঠছে উত্তেজনা ও শুভেচ্ছা বার্তায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *