West Bengal Weather: মার্চের শুরুতেই আবহাওয়ার বড় ভোলবদল রাজ্যে, জারি হলুদ সতর্কতা - Bengali News | Storms and rains are forecast in Bengal in the beginning of March, Yellow alert issued in the state on March 3 and 4 - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather: মার্চের শুরুতেই আবহাওয়ার বড় ভোলবদল রাজ্যে, জারি হলুদ সতর্কতা – Bengali News | Storms and rains are forecast in Bengal in the beginning of March, Yellow alert issued in the state on March 3 and 4

Spread the love

কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত প্রায়শই রাতের দিকে বৃষ্টি দেখা গিয়েছে রাজ্যে। উপকূলবর্তী জেলার পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও দেখা গিয়েছে একই ছবি। মার্চের শুরুতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলায়। ৩ ও ৪ মার্চ রাজ্যে জারি হলুদ সতর্কতা। হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আপাতত দিন-রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। 

হাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত রাজ্যে মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে। তারপর থেকেই বদলাতে থাকবে পরিস্থিতি। রবি ও সোমবার বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদে। শনিবার থেকে হাওয়া বদল উত্তরবঙ্গের ক্ষেত্রেও। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। সিকিমে থাকছে তুষারপাতের সম্ভাবনা।  

এই খবরটিও পড়ুন

হাওয়া বদলের জেরে ফের তাপমাত্রা বাড়বে বাংলায়। দিন ও রাতের তাপমাত্রা রবিবার পর্যন্ত বাড়বে বলে জানাচ্ছে মৌসম ভবন। সর্বোচ্চ তাপমাত্রা পার করে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। হাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম ভারতে ঢুকেছে একটা পশ্চিমী ঝঞ্ঝা। তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যারও কিছুটা প্রভাব থেকে যাচ্ছে বঙ্গে। এদিন সকালে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৪৬ থেকে ৮৯ শতাংশের আশপাশে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *