Kaustav Bagchi: বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ বাগচী - Bengali News | After quit Congress Kaustav Bagchi Join BJP ahead of Loksabha Poll - 24 Ghanta Bangla News
Home

Kaustav Bagchi: বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ বাগচী – Bengali News | After quit Congress Kaustav Bagchi Join BJP ahead of Loksabha Poll

Spread the love

কলকাতা: জল্পনা ছিলই। কংগ্রেস ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেই জল্পনায় পড়ল সিলমোহর। বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে গিয়ে পদ্মপতাকা হাতে তুলে নেন তিনি। বুধবারই কংগ্রেস ছাড়েন কৌস্তভ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠি পাঠান তিনি। সেখানেই জানান, কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়ছেন। কংগ্রেসি রাজনীতির সঙ্গে বহুদিন ধরেই যুক্ত কৌস্তভ। তবে ইদানিং দলের সঙ্গে তাঁর একেবারেই বনিবনা হচ্ছিল না বলে অভিযোগ। বিভিন্ন সময় প্রকাশ্যেই দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় মুখর হচ্ছিলেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন কৌস্তভ।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *