IND vs ENG: ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন, ইংল্যান্ডেরও থাকছে প্রাপ্তি – Bengali News | Ravichandran Ashwin and Jonny Bairstow will set to play 100th Test match in Dharamshala
IND vs ENG: ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন, ইংল্যান্ডেরও থাকছে প্রাপ্তি
কলকাতা: ধামাকাদার হতে চলেছে ধরমশালা টেস্ট। ভারতীয় টিমের (Team India) জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট স্রেফ নিয়মরক্ষার। কিন্তু রোহিত অ্যান্ড কোং সিরিজ ৪-১ ব্যবধানে জিততে চায়। আজ, বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্টের জন্য আপডেটেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রত্যাশামতো ধরমশালা টেস্টের জন্য ভারতীয় টিমে ফিরেছেন জসপ্রীত বুমরা। তিনি ফেরায় ভারতের বোলিং বিভাগ আরও শক্তিশালী হল। আর লোকেশ রাহুলকে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল, তা-ই সত্যি হয়েছে। পঞ্চম টেস্টেও রাহুলের খেলা হচ্ছে না। চলতি ইংল্যান্ড সিরিজে ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এ বার ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন। একইসঙ্গে ইংল্যান্ডের থাকছে প্রাপ্তি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…