TMC: 'গুরু'র নাম অনুব্রত, একই কায়দায় বিরোধীদের 'ডাং পিটা'র নিদান তৃণমূল নেতার - Bengali News | Anubrata Mondal close jatil mondal speech create controversy in mayureswar - 24 Ghanta Bangla News
Home

TMC: ‘গুরু’র নাম অনুব্রত, একই কায়দায় বিরোধীদের ‘ডাং পিটা’র নিদান তৃণমূল নেতার – Bengali News | Anubrata Mondal close jatil mondal speech create controversy in mayureswar

Spread the love

অনুব্রত মণ্ডল ও জটিল মণ্ডল। Image Credit source: TV9 Bangla

বীরভূম: ভোটে ‘বেইমানি’ সইবেন না তৃণমূল নেতা। তাঁর দলকে ভোট না দিলে বা দলের নামে কোনওরকম ‘অপপ্রচার’ হলে কাটা পড়তে পারে হাতও! এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন অনুব্রত মণ্ডলের জেলার নেতা জটিল মণ্ডল। একেবারে দাদার কায়দায় হুমকি হুঁশিয়ারি জটিলের, বলছে বিরোধীরা। বীরভূম জেলায় যথেষ্ট দাপুটে জটিল। ময়ূরেশ্বর-২ পঞ্চায়েত সমিতির সহসভাপতিও তিনি। লোকসভা ভোটের আগে তাঁর এহেন নিদান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

ময়ূরেশ্বর-২ ব্লকের উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে সম্প্রতি লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক ছিল। অভিযোগ, সেখান থেকেই অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জটিল মণ্ডল এমন বিস্ফোরক মন্তব্য করেন।

জটিল মণ্ডলকে বলতে শোনা যায়, ‘আমাদের খাচ্ছে আর আমাদের সর্বনাশ করছ? ভদ্রভাবে না হলে ডাং পিটা করে পিটিয়ে দিতে হবে। কেন্দ্র বাহিনী তোর বাবার বন্ধু লয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের। তুই কোন জায়গায় কোনও ঢোল পাততে পারবি না। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে।’

এই খবরটিও পড়ুন

যদিও জটিল মণ্ডল তাঁর এই বক্তব্যে আসলে ঠিক কী বলতে চেয়েছেন সেটার আর ব্যাখ্যা দেননি। তবে বিজেপি তাঁর এই বক্তব্যকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে। বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল বলেন, “উনি যদি কারও হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে।” জটিলের বক্তব্যকে সামনে রেখে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শ্যামাপদ মণ্ডল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *