না ফেরার দেশে পদ্মশ্রী পঙ্কজ উদাস, সঙ্গীতজগৎ শোকাহত  - Bengali News | Pankaj Udhas, India's Ghazal Icon, Passes Away At 72 After Prolonged Illness - 24 Ghanta Bangla News
Home

না ফেরার দেশে পদ্মশ্রী পঙ্কজ উদাস, সঙ্গীতজগৎ শোকাহত  – Bengali News | Pankaj Udhas, India’s Ghazal Icon, Passes Away At 72 After Prolonged Illness

Spread the love

সপ্তাহের প্রথম দিনেই ভারতের সঙ্গীতজগতে এক খারাপ খবর। প্রয়াত গজল গায়ক পঙ্কজ উদাস। বয়স হয়েছিল ৭২ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। যদিও শেষরক্ষা হল না। এ দিন অর্থাৎ সোমবার, ২৬ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে পরিবারের তরফে প্রকাশ করা হয়েছে এক শোকবার্তা। তাতে লেখা, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গিয়েছেন। দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি।” শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতের মন খারাপ। গায়ক সোনু নিগমও কিছুতেই বিশ্বাস করতে পারছেন না এই খবর। তাঁর কথায়, “আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেল। তুমি নেই জেনে আমার হৃদয় কাঁদছে। ওম শান্তি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *