তৃতীয়বার বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী গায়িকা, কে তিনি? - Bengali News | Singer anupam roy to get married for the third time to this lady - 24 Ghanta Bangla News
Home

তৃতীয়বার বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী গায়িকা, কে তিনি? – Bengali News | Singer anupam roy to get married for the third time to this lady

টলিপাড়ায় বিয়ের ধুম। অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিয়ের রেষ কাটতে না কাটতেই জানা যাচ্ছে, তৃতীয়বার বিয়ে করতে চলেছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়। ২০২৩ সালের ২৭ নভেম্বর অনুপমের দ্বিতীয় স্ত্রী গায়িকা সমাজসেবী পিয়া চক্রবর্তীও বিয়ে করে ফেলেছেন অনুপমেরই একদা বন্ধু অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়কে। সেই সময় অনুপমের ‘ম্যারিটাল এবং রিলেশনশিপ স্টেটাস’ নিয়ে বেশ উদ্বিঘ্ন ছিল নেটপাড়া। তাঁকে নিয়ে মস্করাও কম হয়নি। এবার জানা যাচ্ছে, তিনিও বিয়ে করছেন। কাকে বিয়ে করতে চলেছেন গায়ক?

অনুপম রায়ের হবু স্ত্রীও এক গায়িকা। তাঁর নাম প্রশ্মিতা পাল। বেশ কিছু সময় ধরে তাঁদের নিয়ে আলোচনা চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। এবার জানা যাচ্ছে, অনুপম এবং প্রশ্মিতা বিয়ে করছেন। তাঁরা বিয়ে করছেন ২ মার্চ, ২০২৪ সালে। অর্থাৎ, আগামী শনিবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *