WITT: 'বিজয়ীদের তৈরি করলে আমরা বিশ্বশক্তি হয়ে উঠব', সফট পাওয়ার কী, বোঝালেন MD-CEO বরুণ দাস - Bengali News | TV9 Network CEO & MD Barun Das Talks About Global Soft power & How India's Path for Success can be Paved In What India Thinks Today Conclave - 24 Ghanta Bangla News
Home

WITT: ‘বিজয়ীদের তৈরি করলে আমরা বিশ্বশক্তি হয়ে উঠব’, সফট পাওয়ার কী, বোঝালেন MD-CEO বরুণ দাস – Bengali News | TV9 Network CEO & MD Barun Das Talks About Global Soft power & How India’s Path for Success can be Paved In What India Thinks Today Conclave

নয়া দিল্লি: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভের। রবিবার, ২৫ ফেব্রুয়ারি থেকে নয়া দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস বক্তব্য রাখেন। সকলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “আগামী দুইদিন আমরা ভূ-অর্থনীতি ও ভূ-রাজনীতি নিয়ে সর্বাত্মকভাবে আলোচনা করব। আগামিকাল বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

এ দিন TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস বলেন, “আজকের সন্ধে বিশেষ হতে চলেছে। আপনারা সকলেই হয়তো অনেক বিখ্যাত সেলিব্রেটি ও ক্রীড়া ব্যক্তিত্বদের দেখতে পেয়েছেন। তাঁরা সকলেই একটি বিশেষ কারণে আজ এখানে একজোট হয়েছেন। তাঁরা আমাদের ভারতের জন্য শক্তিশালী দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করবেন। সামরিক বা অর্থনৈতিক শক্তি হিসাবে নয়, সফট পাওয়ার হিসাবে।”

সফট পাওয়ার কী?

TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বলেন, “আজ সফট পাওয়ার শব্দটি বহুল প্রচলিত। কী এই সফট পাওয়ার? রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাইর বলেছেন, এটি হল একটি দেশের বৈশিষ্ট্য অন্য দেশকে আকর্ষণ করার। যেমন আমেরিকার স্বপ্ন বিক্রি হয় হলিউডের মাধ্যমে, ব্রাজিল, আর্জেন্টিনা পরিচিত ফুটবলের মাধ্যমে, ভারতও পরিচিত যোগাসন, বেদ ও আর্যুবেদের মাধ্যমে। সম্প্রতিই ভারত অসাধারণ কিছু সিনেমার মাধ্যমে পরিচিতি অর্জন করেছে। গোটা বিশ্ব নাটু নাটুতে নেচে উঠেছে। ক্রীড়াজগতেও ভারত বিশেষ নাম অর্জন করেছে। ক্রিকেটাররা দীর্ঘ সময় ধরেই আমাদের গর্বিত করেছেন। এখন নতুন নতুন খেলাতেও ক্রীড়াবিদরা ভারতের নাম উজ্জ্বল করছেন।”

তিনি আরও বলেন, “ভারতের সামনে প্রচুর সুযোগ রয়েছে। আমরা যদি দেশ হিসাবে বিজয়ীদের প্রস্তুত করি, তবে আমরা বিশ্বশক্তি হিসাবে উঠে আসব। ক্রীড়া, বিনোদন, সঙ্গীতে প্রচুর সুযোগ রয়েছে আমাদের সামনে। বাণিজ্যেও বিপুল উন্নতির সুযোগ রয়েছে।
বিশ্বশান্তির প্রসঙ্গে বরুণ দাস বলেন, “২০১৬ সালে ইজরায়েল-প্যালেস্তাইন যখন শান্তিচুক্তিতে রাজি হয়েছিল, তখন তা রজার ওয়াটার, পিঙ্ক ফ্লয়েড, বন জোভি, রোনাল্ডোর দৌলতেই হয়েছিল। সেই শান্তি দীর্ঘস্থায়ী না হলেও একে অপরের উপকার করা, বোমা-গুলির থেকে অনেক ভাল বিকল্প বলেই মনে করা হয়।”

তিনি বলেন, “আজ আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। দেশের নীতি নির্ধারকদের কথা শুনব, সেলিব্রেটি, ক্রীড়াজগতের চ্যাম্পিয়ন ও ব্রান্ডগুরুদের কথা শুনব আমরা, যা ব্রান্ড ইন্ডিয়ার রোডম্যাপ তৈরি করতে আরও সাহায্য করবে। আর অবশ্যই উদযাপনও রয়েছে আজ। TV9 নেটওয়ার্কের নক্ষত্র সম্মানে সম্মানিত করা হবে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *