WITT: খেলার সঙ্গে শিক্ষাও কেন প্রয়োজন, প্যানেল ডিসকাশনে তুলে ধরলেন ব্যাডমিন্টন কিংবদন্তি - Bengali News | TV9 Network Global Summit What India Thinks Today Badminton Great Pullela Gopichand Explains Why Sports and Education need together - 24 Ghanta Bangla News
Home

WITT: খেলার সঙ্গে শিক্ষাও কেন প্রয়োজন, প্যানেল ডিসকাশনে তুলে ধরলেন ব্যাডমিন্টন কিংবদন্তি – Bengali News | TV9 Network Global Summit What India Thinks Today Badminton Great Pullela Gopichand Explains Why Sports and Education need together

Spread the love

টিভি নাইন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে। ভারতীয় স্পোর্টস নিয়ে সেশন হয়। তাতে নানা প্রসঙ্গই উঠে আসে। WITT গ্লোবাল সামিটে উপস্থিত ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি পুল্লেলা গোপীচাঁদ। অনেকেই অল্প বয়সে খেলাধুলোকেই বেছে নেয়। গত দশ বছরে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, এর সঙ্গে সহমত পুল্লেলা গোপীচাঁদ। এই প্রসঙ্গ থেকেই আরও একটি দিকও তুলে ধরেন তিনি।

প্যানেল ডিসকাশনে পুল্লেলা গোপীচাঁদ বলেন, ‘আমিও মনে করি, গত দশ বছরে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে ভারত। সত্যিই অবিশ্বাস্য। প্রেরণার কোনও অভাব ছিল না। এর আগে কোনও প্রধানমন্ত্রী খেলাধুলো নিয়ে এত বলেননি, ভাবেননি। কোনও সংবাদমাধ্যমেও খেলাধুলো নিয়ে এত প্রচার করতে দেখিনি। এখন অভিভাবকরাও বুঝতে পেরেছেন, খেলাধুলোকে পেশা বানানো যায়। শিশুরা দ্রুতই খেলাধুলোর সঙ্গে জড়িয়ে পড়ে।’

পুল্লেলা গোপীচাঁদ এর সঙ্গে আরও একটি দিক তুলে ধরেন, ‘অনেকের ক্ষেত্রে হয়, কেউ পড়াশোনা ছেড়ে শুধুমাত্র খেলাধুলো বেছে নেয়। খুব কম বয়সে কেউ পড়াশোনা ছেড়ে খেলার সঙ্গে যুক্ত হলে সেটা কিন্তু চিন্তার বিষয়। আমাদের ভুললে চলবে না, যারা খেলাধুলোকে ভবিষ্যতে পেশা হিসেবে বেছে নিতে চায়, সকলেই কিন্তু সফল হবে না। সুতরাং, যারা সফল হবে না, তারা কী করবে? আমার কাছে কিন্তু এটা চিন্তার বিষয়। ব্যক্তিগত মত, কেউ যদি ২১ বছর বয়সেও সফল ক্রীড়াবিদ হতে না পারে, তাঁর কাছে যদি পর্যাপ্ত শিক্ষা না থাকে, সেটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। আর সে সময় এই খেলাধুলোকেই দায়ী করা হবে যে খেলাধুলোয় কোনও ভবিষ্যৎ নেই।’

পুল্লেলা গোপীচাঁদের কথা ধরে বলা যায়, খেলাধুলোর প্যাশন বেশি হলেও পাশাপাশি পর্যাপ্ত শিক্ষাও যে প্রয়োজন, বিকল্প হিসেবে কাজে লাগতে পারে, সেটাই যেন বোঝাতে চেয়েছেন। খেলাধুলো এবং শিক্ষা একে অপরের পরিপূরক হতে পারে, সেটাই তুলে ধরেন ভারতীয় ব্যাডমিন্টনের ঈশ্বর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *