What India Thinks Today: নক্ষত্র সম্মানে 'এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড'-এ সম্মানিত রবিনা ট্যান্ডন - Bengali News | TV9 Network What India Thinks Today Summit: Raveena Tandon won tv9 network nakshatra samman - 24 Ghanta Bangla News
Home

What India Thinks Today: নক্ষত্র সম্মানে ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’-এ সম্মানিত রবিনা ট্যান্ডন – Bengali News | TV9 Network What India Thinks Today Summit: Raveena Tandon won tv9 network nakshatra samman

Spread the love

নব্বইয়ের দশকে যাঁরা টানা বলিউড কাঁপিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রবিনা ট্যান্ডন। শুধু তা-ই নয়, রবিনা ট্যান্ডন হলেন এমন একজন অভিনেত্রী, যিনি এখনও বিনোদন জগত কাঁপাচ্ছেন। ‘পাত্থার কে ফুল’ দিয়ে ১৯৯১ সালে বলিউডে পা রাখেন রবিনা ট্যান্ডন। প্রথম পারফরম্যান্সেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। আজ প্রায় ৩০ বছর পরেও তিনি নিজের জাদু দেখিয়ে চলেছেন। সিনেমার পর ওটিটিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর নক্ষত্র সম্মানে সম্মানিত করা হল রবিনা ট্যান্ডনকে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের হাত থেকে ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-মঞ্চে দাঁড়িয়ে রবিনা  বলেন, “শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ সকলকে। আমি এখানেই বসেছিলাম এবং সেশন শুনছিলাম। আমি আমার সেশনের জন্যও খুব উত্তেজিত। প্রথম পারফরম্যান্স থেকে এখনও পর্যন্ত অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া—এটা আমার কাছে খুবই আনন্দের। শুধু ৯০-এর দশকের হার্টথ্রোব নয়, আমরা মহিলারা এখনও প্রাসঙ্গিক। আমরা তখনও ছিলাম, এখনও আছি এবং চিরকাল এখানেই থাকব।” তিনি আরও বলেন, “আমার ডেবিউ অ্যাওয়ার্ড হোক বা এই অ্যাওয়ার্ড, যখনই তার কাজের প্রশংসা হয় তখনই ভাল লাগে।” ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’ পেয়ে আনন্দিত রবিনা। এরপর একটি বিশেষ পর্বে নিজের মতামত শেয়ার করবেন তিনি।

১৯৯১ সালে বলিউডে পা রাখেন রবিনা ট্যান্ডন। সিনেমার পর ওটিটিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ২০২১ সালে নেটফ্লিক্সে ‘আরণ্যক’ দিয়ে ওটিটি-তে পা রাখেন রবিনা। এরপর ডিজনি হট স্টারে ‘কারমা কলিং’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন। এই ক্রমাগত ‘শাইনিং’-এর কারণে আজও কোটি কোটি মানুষ তাঁর ভক্ত। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চে একটি বিশেষ সেগমেন্ট রাখা হয়েছে ‘ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো’। সেই পর্বে দর্শকদের সঙ্গে নিজের মতামত ভাগ করে নেবেন রবিনা ট্যান্ডন। তাঁর অভিনীত সিনেমা, ওটিটি-এর পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন খুঁটিনাটি এবং তাঁর সাফল্যের রহস্য জানা যাবে এই পর্ব থেকে।

দেশের এক নম্বর নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আবার হাজির ফ্ল্যাগশিপ কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ নিয়ে। রাজধানী দিল্লির বুকে চলছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’। আজ থেকে শুরু হয়েছে এই মেগা কনক্লেভ। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম বছরে দুর্দান্ত সাফল্যের পর আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় সংস্করণ। এ বছরের অনুষ্ঠানের থিম ‘ইন্ডিয়া: পয়েজ় ফর দ্য নেক্সট বিগ লিপ’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *