Sandeshkhali: রবিবারই সন্দেশখালিতে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, দলে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক থেকে আইনজীবীরা - Bengali News | Central fact finding team in Sandeshkhali on Sunday, team includes prominent journalists and lawyers - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: রবিবারই সন্দেশখালিতে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, দলে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক থেকে আইনজীবীরা – Bengali News | Central fact finding team in Sandeshkhali on Sunday, team includes prominent journalists and lawyers

Spread the love

কলকাতা: রবিবারই সন্দেশখালি যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালির পাত্র পাড়া, মাঝের পাড়া, নস্কর পাড়া ও নতুন পাড়া এলাকায় যাবে ছয় সদস্যের কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং দল। পাটনা হাইকোর্টএর প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি সহ মোট ছয়জনের একটি প্রতিনিধি দল ও রাজ্যের বেশ কয়েকজন আইনজীবী সন্দেশখালি এলাকায় যাবেন বলে জানা যাচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। বিশেষত জমিহারাদের যথাযথ তথ্য সংগ্রহ করাই মূল লক্ষ্য বলে খবর। তারপর সার্বিক রিপোর্ট বানিয়ে রিপোর্ট জমা দেবেন সংশ্লিষ্ট দফতরে। 

প্রসঙ্গত, রাজ্যে আসার পরই শনিবার দক্ষিণ ২৪ পরগণার বেশ কয়েকটি এলাকায় গিয়েছিল এই প্রতিনিধি দল। এবার এই টিম যাচ্ছে সন্দেশখালি। প্রসঙ্গত, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে ফুঁসছেন সন্দেশখালির বাসিন্দারা। জেল বন্দি উত্তম সর্দার, শিবু হাজরারা। কিন্তু, এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। এরইমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সন্দেশখালি যাত্রার উপর নজর রাজনৈতিক মহলের। জোর করে জমি দখল ও রোহিঙ্গা ইস্যুর উপরের তাঁরা বেশি করে খোঁজ নেবেন বলে খবর। 

এই খবরটিও পড়ুন

ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি। রয়েছেন রাজপাল সিং, আইপিএস আইজি স্ট্রেট ক্রাইম ব্রাঞ্চ। থাকছেন আইনজীবী ও NCW সদস্য চারু য়ালি খান্না,  আইনজীবী ও জয়েন্ট রেজিস্ট্রার (ল) NHRC ওম প্রকাশ ভয়াস, সাংবাদিক সঞ্জীব নায়েক, আইনজীবী এবং কনসালটেন্ট NHRC এবং NCPCR ভবন বাজাজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *