Fire in Kolkata: বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে পরপর ঝুপড়ি - Bengali News | Devastating fire near bypass in Kolkata, huts are burning - 24 Ghanta Bangla News
Home

Fire in Kolkata: বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে পরপর ঝুপড়ি – Bengali News | Devastating fire near bypass in Kolkata, huts are burning

Spread the love

কলকাতা: আনন্দপুরে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলছে একের পর ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটা ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে। বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের পাশে রয়েছে এই ঝুপড়িগুলি। সেখানেই এদিন সকালেই আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তীব্র আতঙ্ক এলাকায়। 

আগুন যাতে নতুন করে না ছড়ায় সেই চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা। পরিস্থিতি যে রীতিমতো উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এদিন সকালে ঝুপড়ি থেকে পরপর সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া যায়। তা থেকেই আগুনের তীব্রতা মুহূর্তেই আরও বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। তবে আসলে ঠিক কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। চলছে দমকা হাওয়া। সেই হাওয়াতেই প্রথমে আগুন দ্রুত ছড়িয়েও পড়ে। দমকল যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে গোটা এলাকাকে কার্যত গিলে ফেলেছে আগুনের লেলিহান শিখা। এতটাই বিধ্বংসী আকার ধারণ করে যে কিছু বাঁচানো সম্ভব হয়নি। নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। 

এই খবরটিও পড়ুন

৪০ থেকে ৫০টি ঝুপড়িতে আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের দাপট এতটাই বেশি যে সহজে বাগে আনা যাচ্ছে না। এদিকে এলাকার বেশিরভাগ লোকজনই দিনমজুরের কাজ করেন। আর পাঁচটা দিনের মতো সকালেই বেশিরভাগ মানুষ কাজে বেরিয়ে গেলে হতাহতের বড়সড় কোনও খবর না পাওয়া গেলেও আগুনের হাত থেকে বাঁচানো যায়নি ঝুপড়িগুলির কোনও সামগ্রীই। বাইরে দাঁড়িয়ে অঝোরে কাঁদতেও দেখা গেল বহু মানুষকে। শোকের ছায়া গোটা এলাকায়। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *