কৃষিকাজে কৃত্রিম বুদ্ধিমত্তার কী প্রভাব পড়বে? আলোচনা WITTতে - Bengali News | What India Thinks Today: Apart from the Internet, Artificial Intelligence is also used, it is helpful in agriculture and biology - 24 Ghanta Bangla News
Home

কৃষিকাজে কৃত্রিম বুদ্ধিমত্তার কী প্রভাব পড়বে? আলোচনা WITTতে – Bengali News | What India Thinks Today: Apart from the Internet, Artificial Intelligence is also used, it is helpful in agriculture and biology

Spread the love

কৃষিকাজে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে আলোচনা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও। নয়াদিল্লিতে তিন দিন ধরে চলা এই সম্মেলনে প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জানাবেন। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা কী প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা হবে, এই মঞ্চে। কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কী প্রভাব ফেলবে আগামী দিনে তা নিয়েও চলবে আলোচনা।

সারা বিশ্বের প্রযুক্তির দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তি নিয়ে জিজ্ঞাসার শেষ নেই। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চেও তা নিয়ে আলোচনা চলবে। ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে এই আলোচনা সভা শুরু হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে কৃষকরা কীভাবে ফসলের রোগনির্ণয়, পোকার আক্রমণ রোখা করতে পারেন, তা নিয়ে হবে আলোচনা। পাশাপাশি কৃষিকাজে নতুন পদ্ধতির ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তা কী ভাবে সাহায্য করতে পারে, তাও জানা যাবে এই আলোচনা সভা থেকে। বায়োলজির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও চলবে আলোচনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *