What India Thinks Today: লোকসভা ভোটে পঞ্জাবে কতটা আশা রাখছে আপ, WITT-র মঞ্চে শোনাবেন ভগবন্ত মান - Bengali News | What India Thinks Today Satta Sammelan Punjab Chief Minister Bhagwant Mann to share his views - 24 Ghanta Bangla News
Home

What India Thinks Today: লোকসভা ভোটে পঞ্জাবে কতটা আশা রাখছে আপ, WITT-র মঞ্চে শোনাবেন ভগবন্ত মান – Bengali News | What India Thinks Today Satta Sammelan Punjab Chief Minister Bhagwant Mann to share his views

Spread the love

প্রথম বছরের দুর্দান্ত সাফল্যের পর ফের একবার আসছে টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। দেশের এক নম্বর নিউজ় নেটওয়ার্ক টিভি নাইনের ফ্ল্যাগশিপ কনক্লেভের এবার দ্বিতীয় সংস্করণ। রাজধানী দিল্লিতে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী এই মেগা সামিট চলবে। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের এই মহামঞ্চ আলোকিত করতে শুধু রাজনীতিকরাই নন, সিনেমা, অর্থনীতি ও খেলার দুনিয়ার সঙ্গে যুক্তি বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এই মেগা সামিটের তৃতীয় দিনে (২৭ ফেব্রুয়ারি) ‘সত্তা সম্মেলনের’ মঞ্চে উজ্জ্বল উপস্থিতি থাকবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পঞ্জাবে আম আদমি পার্টির প্রস্তুতি কেমন, সেই বিষয়ে আলোকপাত করতে পারেন তিনি।

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের ‘সত্তা সম্মেলনের’ মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন মোট সাত রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে পাঁচ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টি শাসিত পঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই প্রথমবার পঞ্জাবের দখল গিয়েছে আম আদমি পার্টির হাতে। এমন অবস্থায় আসন্ন লোকসভা ভোটে পঞ্জাব থেকে সবথেকে বেশি আসন জেতার আশায় রয়েছে আম আদমি পার্টি।

পঞ্জাবে ক্লিন সুইপ চাইছে আপ

আপ প্রধান অরবিন্দ কেজরীবাল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উভয়েই বার বার দাবি করেছে, এবার ১৩টি লোকসভা আসনের মধ্যে ১৩টিতেই জয় আসবে। গত উনিশের লোকসভা ভোটে পঞ্জাবে কংগ্রেসের হাতে ছিল আটটি আসন। বিজেপি-অকালি জোটের দখলে ছিল চারটি আসন এবং আপ পেয়েছিল একটি আসন।

উজ্জ্বল উপস্থিতি থাকবে কেজরীবালেরও

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের ‘সত্তা সম্মেলনের’ মঞ্চে ‘আপ কা মান’ পর্বে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আসন্ন নির্বাচনের জন্য তাঁর দলের প্রস্তুতির কথা তুলে ধরতে পারেন। পঞ্জাবের আন্দোলনরত কৃষকদের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার যে চেষ্টা চালাচ্ছে, সেই কথাও উঠে আসতে পারে। এছাড়া পঞ্জাবের আঞ্চলিক রাজনীতিতে কংগ্রেস ও আপের মধ্যে প্রাদেশিক সমীকরণের কথাও উল্লেখ হতে পারে সেখানে। সর্বোপরি পঞ্জাবে আম আদমি পার্টির সরকার গঠনের পর সেখানে তাঁর সরকার কী কী সাফল্য পেয়েছে, সে কথাও তুলে ধরতে পারেন ভগবন্ত মান।

বিভিন্ন বিরোধী দলের নেতারাও উপস্থিত থাকবেন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের ‘সত্তা সম্মেলনের’ মঞ্চে। তাঁরাও নিজেদের মতামত তুলে ধরবেন। ‘২০২৪ সালে কার হাতে ক্ষমতা’ শীর্ষক আলোচনায় নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন কংগ্রেস নেতা পবন খেড়া। নির্বাচনের জন্য কংগ্রেসের প্রস্তুতির রূপরেখার কথাও উঠে আসতে পারে তাঁর মুখে। এই মেগা সামিটের মঞ্চে উপস্থিত থাকবেন মিম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিও। এর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরও উজ্জ্বল উপস্থিতি থাকবে এই সত্তা সম্মেলনে। লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া জোট ও আম আদমি পার্টির প্রস্তুতির বিষয়ে আলোকপাত করতে পারেন কেজরীবাল। থাকবেন মল্লিকার্জুন খাড়্গেও। ভোটের মুখে কংগ্রেস কতটা চ্যালেঞ্জের মুখোমুখি কিংবা ইন্ডিয়া জোটের মধ্যে কতটা সমন্বয় রয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *