Uttar Pradesh Accident: পুণ্যার্থীদের নিয়ে পুকুরে পড়ল ট্রাক্টর, মৃত সাত শিশু-সহ অন্তত ১৫ – Bengali News | Several died in an accident as a tractor falls in pond at Kasganj of Uttar Pradesh
কাসগঞ্জ: উত্তর প্রদেশের কাসগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পূন্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর উল্টে পড়ে রাস্তার ধারে একটি পুকুরের মধ্যে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সাত জন শিশু বলে খবর। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পূন্যার্থীদের নিয়ে ওই ট্রাক্টরটি কাদেরগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময়চেই কাসগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মধ্যে গিয়ে পড়ে গাড়িটি। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পদক্ষেপ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার।
जनपद कासगंज में सड़क दुर्घटना में हुई जनहानि अत्यंत हृदय विदारक है। मेरी संवेदनाएं शोकाकुल परिजनों के साथ हैं।
जिला प्रशासन के अधिकारियों को सभी घायलों के समुचित निःशुल्क उपचार हेतु निर्देश दिए हैं।
प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत आत्माओं को शांति तथा घायलों को शीघ्र…
— Yogi Adityanath (@myogiadityanath) February 24, 2024
বিস্তারিত আসছে…