'সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ,' কঠিন কথা শুনতে হল শ্রীময়ীকে - Bengali News | Kanchan mallick and sreemoyee chattoraj leaves city and is in a vacation - 24 Ghanta Bangla News
Home

‘সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ,’ কঠিন কথা শুনতে হল শ্রীময়ীকে – Bengali News | Kanchan mallick and sreemoyee chattoraj leaves city and is in a vacation

Spread the love

৬ মার্চ আসতে আর বাকি মাত্র দশটাই দিন। তার আগে শহর থেকে দূরে চলে গেলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তাঁরা। সেদিনটা ছিল প্রেমের দিন। ইংরেজি মতে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো। কে না জানে, সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইনস ডে। এই দিনই নিজের ভ্যালেন্টাইনস কে নিজের মতো করে পেয়েছেন শ্রীময়ী। দীর্ঘদিনের বন্ধু তথা, প্রেমিক কাঞ্চন মল্লিককে স্বামী হিসেবে পেয়েছেন তিনি। এই দিনই আইনিভাবে সইসাবুদ করে শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন।

আগামী ৬ মার্চ পালিত হবে কাঞ্চন-শ্রীময়ীয়ের সামাজিক বিয়ে। এর আগেও দু’বার বিয়ে করেছেন কাঞ্চন। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাসকে। দ্বিতীয় বিয়ে করেছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যয়কে। দুটোর কোনওটাই টেকেনি। পিঙ্কির সঙ্গে সংসার করতে-করতে শ্রীময়ীয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে কাঞ্চনের। ১০ জানুয়ারি, ২০২৪ সালে পিঙ্কিকে ডিভোর্স দিয়ে পরের মাসেই শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন। ৬ মার্চ সামাজিক বিয়ে সারবেন তাঁরা। তাই নিয়ে প্রস্তুতি পর্বও তুঙ্গে। শ্রীময়ী জানিয়েছেন, বিয়েতে পাঠার মাংস হবেই। বিয়েতে কীভাবে সাজবেন তা এখনও পর্যন্ত ঠিক করতে পারেননি। গোটা দায়িত্বটাই কাঞ্চন সপে দিয়েছেন শ্রীময়ীয়ের হাতে।

এই খবরটিও পড়ুন

কিন্তু সেই বিয়ের আগেই কাঞ্চন-শ্রীময়ী নিরিবিলি কাটাতে চলে গেছেন জলাশায়ের ধারে। সেখান থেকে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। যা দেখে কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন মন্তব্য করেছেন, “এত রূপের আঁচ দিয়ে কী হবে। সেই তো একটা বুড়োকেই বিয়ে করছ।” একজন লিখেছেন, “সামনে বছরে আমরা যেন কাকা হতে পারি…।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *