মাসে ৩৫ লাখ টাকা বেতনের সুরক্ষিত জীবন ছেড়ে দেন, স্ত্রীর থেকে হাত খরচের টানা নিতেন বিক্রান্ত - Bengali News | Did you know actor Vikrant Massey left television while he was getting 35 lakhs per month to pursue his career in the films - 24 Ghanta Bangla News
Home

মাসে ৩৫ লাখ টাকা বেতনের সুরক্ষিত জীবন ছেড়ে দেন, স্ত্রীর থেকে হাত খরচের টানা নিতেন বিক্রান্ত – Bengali News | Did you know actor Vikrant Massey left television while he was getting 35 lakhs per month to pursue his career in the films

Spread the love

দেড় দশ আগে টেলিভিশনের পর্দায় কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা বিক্রান্ত মসি। সেই সময় সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের নাম ছিল ‘বালিকা বধূ’। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে শ্যাম ভাইয়ার চরিত্রে অভিনয় করতে শুরু করেছিলেন বিক্রান্ত। তাঁর অভিনয় দেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন। সেই থেকে টেলিভিশনের পর্দায় অভিনয় করা শুরু বিক্রান্তের। এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছেন, “টেলিভিশনে অভিনয় করার সময় আমি ১১০ ঘণ্টা কাজ করতাম লাগাতার। কোনও ছুটি পেতাম না। সেটে আসলে কখন বাড়ি যাব, তার হিসেব রাখতাম না।” একটা সময় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন বিক্রান্ত। কিন্তু তিনি সিদ্ধান্ত নেন আর কোনওদিনও টেলিভিশনে অভিনয় করবেন না। তাঁর লক্ষ্য ছিল আরও বড়। বড় পর্দায় অভিনয় করার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন সেই সময় থেকেই। বিয়েও করেন। তাই সুরক্ষিত টেলিভিশনের চাকরি ছাড়া তাঁর পক্ষে হয়ে ওঠে বেশ কঠিন সিদ্ধান্ত। সেই সময় পাশে তিনি পেয়েছিলেন স্ত্রীকে।

এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, “ওই সময় সিরিয়াল থেকে আমি মাসে ৩৫ লাখ টাকা রোজগার করার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। কিন্তু ছেড়ে দিয়েছিলাম নিজের স্বপ্ন পূরণ করব বলে। আমার কাছে প্রলোভন ছিল প্রচুর। তবে ঠিক করেছিলাম প্রলোভনে পা দেব না। বরং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। সেই সময় আমার স্ত্রী আমাকে পকেট মানি দিতেন।”

এই খবরটিও পড়ুন

সম্প্রতি আয়োজিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বিক্রান্ত। ‘টুয়েলফথ ফেল’ ছবির জন্য সেই পুরস্কার পেয়েছিলেন তিনি। আইপিএস অফিসার মনোজ শর্মার জীবনকে বড় পর্দায় তুলে ধরেছিলেন তিনি। এত সুন্দর অভিনয় করেছিলেন যে, তাঁকে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড দেওয়া হয় ফিল্মফেয়ারে। কেবল তাই নয়, এ বছরের দাদাসাহেব ফালকে পুরস্কারের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন বিক্রান্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *