IND vs ENG: রুটবল-এ খাদের কিনারা থেকে ফিরল ইংল্যান্ড, DRS-এর খেসারত দিল ভারত! – Bengali News | IND vs ENG 4th Test Joe Root Century India vs England at Ranchi Day One Match Report
দিনের প্রথম সেশনে পাঁচ উইকেট। প্রথম ঘণ্টাতেই তিন উইকেট অভিষেক টেস্ট খেলতে নামা আকাশ দীপের। দ্বিতীয় সেশনে কোনও উইকেট নিতে পারেনি ভারত। লাঞ্চের পর থেকে চা বিরতি, এই সেশন জো রুট ও বেন ফোকসের দাপট। শেষ সেশনে দলকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা করেন সিরাজ-আকাশ দীপরা। রিভার্স সুইং করাচ্ছিলেন দু-জনই। সিরাজ দুই উইকেট নিতেই ফের স্বস্তি ফিরেছিল। যদিও রুট-বলে খাদের কিনারা থেকে বেরোল ইংল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের মাটিতে এক যুগ পর টেস্ট সিরিজ জিততে হলে জো রুটের ব্যাটে যে রান চাই, এ আর নতুন কী! বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। যদিও ইংল্যান্ডের তথাকথিত বাজবল স্টাইল মানতে গিয়ে যেন বাড়তি চাপে ছিলেন। এই সিরিজে রান পাচ্ছিলেন না। ভারতের মাটিতে বাজবল নিয়ে না ভেবে ধৈর্যের খেলায় যে সাফল্যের সুযোগ বেশি, অবশেষে যেন উপলব্ধি জো রুটের। দল বিপদে পড়তেই সনাতন স্টাইলে ফিরলেন। ২১৯ বলে সেঞ্চুরিতে জো রুট। ভারতের বিরুদ্ধে দশম সেঞ্চুরি।
বিস্তারিত আসছে…