সিগারেট, মদ কিছুই নাকি খান না অনিল কাপুর; সেই জন্যেই ৬৭-এ তরুণ অভিনেতা, বললেন কন্যা সোনম - Bengali News | No alcohol no smoking here is what actor anil kapoor does not do to keep young - 24 Ghanta Bangla News
Home

সিগারেট, মদ কিছুই নাকি খান না অনিল কাপুর; সেই জন্যেই ৬৭-এ তরুণ অভিনেতা, বললেন কন্যা সোনম – Bengali News | No alcohol no smoking here is what actor anil kapoor does not do to keep young

Spread the love

তিনি খুবই ‘যুবক’। ৬৭ বছর বয়স। দাদু হয়ে গিয়েছেন। এ হেন অনিল কাপুরের তারুণ্যের রহস্য উদ্ঘাটন করলেন তাঁরই কন্য়া অভিনেত্রী সোনম কাপুর। বাবার সৌন্দর্যের রহস্য সম্পর্কে খোলামেলা কথা বললেন সোনম। জানালেন, কীভাবে তাঁর বাবা নিজের তারুণ্য ধরে রাখেন। বলেছেন যে, তাঁর বাবা অনিল কাপুরের দুটো বদ অভ্যাস নেই।

কী সেই বদ অভ্যাস? সোনম এক সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাবা ধূমপান করেন না, এমনকী মদ্যপানও করেন না। এবং এই দুই কারণেই কাকা এবং জ্যাঠা বনি কাপুর এবং সঞ্জয় কাপুরের চেয়ে অনিলের তারুণ্য নিয়ে তুলনায় অনেক বেশি চর্চা হয়।

এই খবরটিও পড়ুন

সোনম বলেছেন, “ছোট থেকে বড় বয়স পর্যন্ত কোনওদিনও আমি বাবাকে মদ্যপান করতে দেখিনি। কোনওদিনও তাঁকে ধূমপান করতেও দেখিনি আমি। বাবা খাদ্যরসিক, কিন্তু কোনওদিনও এমন কিছু খাননি যাতে তাঁর শরীর খারাপ হয়ে যায়। সঞ্জয়চাচু ধূমপান করেন। তিনি মদ্যপানও করেন। অন্যদিকে বনিচাচুও তাই। তিনিও মদ-সিগারেট সবই খান।” অনিল কাপুরকে শেষবার দেখা যায় ‘অ্যানিম্যাল’ ছবিতে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেন তিনি। বলবীর সিংয়ের চরিত্রে তাঁর অভিনয় মন কাড়ে দর্শকের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *