ভারতের ইতিহাস থেকে পশ্চিমী দুনিয়ার সভ্যতা, WITTতে খুরশিদের বক্তৃতায় থাকবে একাধিক প্রসঙ্গ – Bengali News | What India Thinks Today: Salman Khurshid will give his opinion on Indian history, Article 370 and western civilization
নয়াদিল্লি: দিল্লির অভিজাত হোটেলে ২৫ ফেব্রয়ারি থেকে শুরু হচ্ছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে। তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা উপস্থিত থাকবেন। টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় রাজনীতিক এবং সিনিয়র আইনজীবী সলমন খুরশিদ। টিভি৯-এর এই আন্তর্জাতিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয়ে নিজের মতামত তুলে ধরবেন তিন।
ভারতের ইতিহাসের পাশাপাশি পশ্চিমী সভ্যতার বিষয়েও তাঁর মতামত হোয়াটস ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলের মঞ্চে তুলে ধরবেন সলমন খুরশিদ। অয়োধ্যা নবনির্মিত রাম মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পশ্চিমী দুনিয়ার মতামতও তুলে ধরবেন সলমন। এর পাশাপাশি কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি, পশ্চিমী দুনিয়ার অগ্রাধিকারের মতো বিষয়ও নিজের বক্তব্যে তুলে ধরবেন তিনি।
আইনজীবীর পাশাপাশি সলমন খুরশিদ একজন রাজনীতিক এবং লেখক। বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিজের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সরকার পরিচালনার বিষয় এবং ভারতের ইতিহাসের প্রেক্ষিতে জানাবেন সলমন খুরশিদ।