TV9’s WITT Summit: দু’হাত ছাড়াই দুর্দান্ত ব্যাটিং-বোলিং, টিভি-৯ সম্মান জানাচ্ছে ভারতের এই বিস্ময় ক্রিকেটারকে - Bengali News | Without two hands great batting bowling, TV 9 honors this wonder cricketer of India in TV9’s WITT Summit - 24 Ghanta Bangla News
Home

TV9’s WITT Summit: দু’হাত ছাড়াই দুর্দান্ত ব্যাটিং-বোলিং, টিভি-৯ সম্মান জানাচ্ছে ভারতের এই বিস্ময় ক্রিকেটারকে – Bengali News | Without two hands great batting bowling, TV 9 honors this wonder cricketer of India in TV9’s WITT Summit

সঙ্গ দেয় না শরীর। কিন্তু, মনের জোরকে হাতিয়ার করেই কার্যত নিজের জীবনকে রোজই করে চলেছেন নিত্যনতুন চ্যালেঞ্জ। Image Credit source: TV-9 Bangla

নয়া দিল্লি: যাঁদের স্বপ্নে জীবন আছে তাঁদের স্বপ্ন সত্যি হয়, ডানা দিয়ে কিছুই হয় না, সাহস দিয়ে উড়ে যায়…জম্মু-কাশ্মীরের ক্রিকেটার আমির হোসেন লোন যেন এই লাইনকেই সত্যি প্রমাণ করেছেন দিয়েছেন। সঙ্গ দেয় না শরীর। কিন্তু, মনের জোরকে হাতিয়ার করেই কার্যত নিজের জীবনকে রোজই করে চলেছেন নিত্যনতুন চ্যালেঞ্জ। তাঁর পাশে টিভি-৯ নেটওয়ার্ক। টিভি-৯ এর মঞ্চেই পেতে চলেছেন বিশেষ সম্মান। দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভি-৯ এর বিশেষ অনুষ্ঠান ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ আবার ফিরে এসেছে। ২৫ তারিখ থেকে নয়া দিল্লিতে শুরু হতে চলেছে তিন দিনের বিশেষ সম্মেলন। বসতে চলেছে চাঁদের হাট। সামিটে মনের কথা বলবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আমির হোসেন লোন কে?

আপনি নিশ্চয়ই আমাদের দেশের অনেক খেলোয়াড়কে ব্যথা এবং চোট থাকা সত্ত্বেও খেলতে দেখেছেন। হার মানতে দেখেননি। চোটকে সঙ্গী করেও লড়াই চালিয়ে গিয়েছেন ময়দানে। কিন্তু আমাদের ভারতে এমন একজন খেলোয়াড় আছেন যাঁর দুই হাতই নেই। কিন্তু তিনি চমৎকার ব্যাটিং করতে পারেন। এমনকী তাঁর বোলিংও অসাধারণ। আমরা জম্মু-কাশ্মীর পাড়া ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেন লোনের কথা বলছি। যিনি গত ১১ বছর ধরে পেশাদার ক্রিকেট খেলছেন।

এই খবরটিও পড়ুন

৮ বছর বয়সে মর্মান্তিক দুর্ঘটনার শিকার

আমিরের বয়স যখন ৮ বছর তখন তাঁর সঙ্গে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। বাবার মিলেই দুর্ঘটনার কবলে পড়েন। দু’টি হাত হারান। কিন্তু, ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার অপার ভালবাসা। ক্রিকেটই তাঁর ধ্যান-জ্ঞান, ক্রিকেটই তাঁর প্রেম। দু’হাত হারলেও তিনি খেলা ছাড়েননি। এখনও নিশ্চয়ই ভাবছেন আমির ব্যাট-বোলিং করেন কীভাবে? ব্যাটিংয়ের জন্য, আমির তাঁর কাঁধ এবং ঘাড়ের মধ্যে ব্যাট ধরেন। বোলিংয়ে ব্যবহার করেন পা।

সম্প্রতি আমিরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা আবার দেখেছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তারপর থেকেই তিনি সেই খেলোয়াড়ের ভক্ত। পাশে দাঁড়ায় গৌতম আন্দানি ফাউন্ডেশন। আর্থিক সহায়তাও দেয়। আমিরের জন্য বিশেষ বার্তাও লিখেছেন গৌতম আদানি। আমিরের সাহসিকতা, তাঁর খেলাধূলার প্রতি অবদান, প্রতিকূল পরিস্থিতিতে কখনও হাল ছেড়ে না দেওয়ার জন্য টুইট বার্তাতে কুর্নিশও জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *