Narendra Modi: প্রধানমন্ত্রী মঞ্চে সন্দেশখালির নির্যাতিতারা? মোদীর সফর ঘিরে বাড়ছে জল্পনা – Bengali News | PM Narendra Modi will visit bengal on 6th march, may meet victims from Sandeshkhali
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI
কলকাতা: সন্দেশখালি নিয়ে যখন অস্থিরতা তুঙ্গে, তারই মধ্যে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বারাসতে সভা করার কথা আগেই জানানো হয়েছে। আগামী ৬ মার্চ রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী। গেরুয়া শিবির সূত্রে খবর, সন্দেশখালির ‘নির্যাতিতা’দের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। তাঁর সভা মঞ্চেও হাজির থাকতে পারেন ওই গ্রামের মহিলারা। ধর্ষণ সহ একাধিক অভিযোগে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। দিনের পর দিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার চলত, এমন অভিযোগও সামনে আসে। কখনও রাজ্যপালের কাছে, কখনও মহিলা কমিশন বা এসসি-এসটি কমিশনের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলারা। এবার তাঁদের মুখোমুখি হতে পারেন খোদ প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তাঁরা দেখা করতে চান, তাহলে অবশ্যই আমরা দেখা করাব। তাঁদের ইচ্ছের ওপর নির্ভর করছে।’
সবিস্তারে আসছে…