Donkey Skin Trade: যৌবন ধরে রাখতে প্রতি বছর 'খুন' হচ্ছে ৬০ লক্ষ গাধা! - Bengali News | Report Says Every Year 60 Lakh Donkey Killed for Skin Trade as ejio Demand Increase - 24 Ghanta Bangla News
Home

Donkey Skin Trade: যৌবন ধরে রাখতে প্রতি বছর ‘খুন’ হচ্ছে ৬০ লক্ষ গাধা! – Bengali News | Report Says Every Year 60 Lakh Donkey Killed for Skin Trade as ejio Demand Increase

Spread the love

মানুষের জন্য খুন হচ্ছে গাধা।Image Credit source: Pixabay

ওয়াশিংটন: গাধার গুরুত্ব কী? আপাত নিরীহ এই প্রাণী কিন্তু জীবজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্গম পার্বত্য অঞ্চল হোক বা প্রত্যন্ত এলাকা, মালপত্র পরিবহনের জন্য বহু যুগ ধরেই ব্যবহার করা হয় গাধা। এছাড়াও চাষের কাজে হোক বা পশুপালন-সর্বত্রই গাধাকে ব্যবহার করা হয়। গাধার দুধও অত্যন্ত দামি, এতে নানা উপকারি উপাদান রয়েছে। তবে বিশ্বে ধীরে ধীরে কমছে গাধার সংখ্যা। এর কারণ মানুষই। নিজেদের যৌবন ধরে রাখতেই প্রতি বছর প্রায় ৬০ লাখ গাধা হত্যা করা হচ্ছে।

সম্প্রতিই গাধাদের অভয়ারণ্যের তরফে প্রকাশিত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাতে দাবি করা হয়েছে, প্রতি বছর কমপক্ষে ৫.৯ মিলিয়ন বা ৫৯ লক্ষ গাধাকে হত্যা করা হচ্ছে। কেন জানেন? মানুষদের রূপচর্চার জন্য। ত্বক টানটান রাখতেই গাধার চামড়া নিয়ে বাণিজ্য করা হচ্ছে।

এজিয়াও-

“এজিয়াও” হল এক প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা মূলত চিনে অনুসরণ করা হত। বর্তমানে তা গোটা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠছে। এই পদ্ধতিতে গাধার চামড়া থেকে বের করা হয় কোলাজন, যা ত্বক টানটান রাখতে ও মুখে বয়সের ছাপ রুখতে কার্যকর। এই কোলাজন বের করতেই নির্বিচারে হত্যা করা হচ্ছে গাধা।

২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে এজিয়াও-র বার্ষিক উৎপাদন ৩২০০ টন থেকে ৫৬০০ টনে বেড়েছে। অর্থাৎ তিন বছরেই ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এজিয়াও-র উৎপাদন। আর এজিয়াও-র উৎপাদন বাড়াতে গাধা হত্যার হারও বৃদ্ধি পেয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে গাধার মৃত্যু বছরে ৬৭ লক্ষ পার করবে।

চিনে গাধার সংখ্যা এমনিতেই তলানিতে ঠেকেছে। বর্তমানে অন্য়ান্য দেশগুলি থেকে গাধার চামড়া আমদানি করা হচ্ছে চিনে। মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকেই গাধার চামড়া আমদানি করা হচ্ছে।

গাধার হত্যা রুখতে পদক্ষেপ- 

যদি এই হারেই গাধার হত্যা চলতে থাকে, তবে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্ব থেকে গাধা উধাও হয়ে যাবে। এই বিরূপ পরিস্থিতি রুখতেই বিভিন্ন দেশের সরকার উদ্যোগ নিয়েছে। গাধার হত্যা রুখতে কড়া আইন আনা হচ্ছে। ব্রাজিলেও চলতি বছরেই ন্যাশনাল কংগ্রেসে  গাধার হত্যা রুখতে প্রস্তাবনা আনা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *