'ওর ফাঁসি চাই..', দলে দলে পথে নামছে ঝুপখালির মহিলারা, নিশানায় সিরাজ ডাক্তার - Bengali News | Women start protesting in Jhupkhali against brother of Sheikh Shahjahan - 24 Ghanta Bangla News
Home

‘ওর ফাঁসি চাই..’, দলে দলে পথে নামছে ঝুপখালির মহিলারা, নিশানায় সিরাজ ডাক্তার – Bengali News | Women start protesting in Jhupkhali against brother of Sheikh Shahjahan

ঝুপখালিতে প্রবল উত্তেজনাImage Credit source: TV9 Bangla

ঝুপখালি: আবারও একটা জনরোষের ছবি সন্দেশখালি সংলগ্ন এলাকায়। এলাকা জুড়ে যখন পুলিশি তৎপরতা তুঙ্গে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যখন এলাকায় টহল দিচ্ছেন, তখন নতুন করে রাস্তায় নামছেন গ্রামের মহিলারা। সন্দেশখালি, জেলিয়াখালির পর এবার ঝুপখালি। এবার গ্রামবাীদের নিশানায় শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, যিনি সিরাজ ডাক্তার নামে পরিচিত এলাকা। ‘আমার দোকান নিয়ে নিয়েছে…’, ‘আমার জায়গা নিয়ে নিয়েছে…’, কার্যত গোটা এলাকাই নাকি দখল করে নিয়েছেন সিরাজ। এমন অভিযোগ তুলেই ময়দানে নেমেছেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *