Vladimir Putin-Kim Jong Un: বন্ধুত্বের এমন টান, নিষেধাজ্ঞা অমান্য করেই কিম জং উনকে বিশেষ গাড়ি উপহার দিলেন পুতিন - Bengali News | Russia President Vladimir Putin Gifts North Korea's Kim Jong Un Special Russian made car violating UN Ban - 24 Ghanta Bangla News
Home

Vladimir Putin-Kim Jong Un: বন্ধুত্বের এমন টান, নিষেধাজ্ঞা অমান্য করেই কিম জং উনকে বিশেষ গাড়ি উপহার দিলেন পুতিন – Bengali News | Russia President Vladimir Putin Gifts North Korea’s Kim Jong Un Special Russian made car violating UN Ban

Spread the love

কিম জং উন ও ভ্লাদিমির পুতিন।Image Credit source: AFP

পিয়্যাংগং: বন্ধুত্বের এমন টান যে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞাও ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন-কে উপহার দিলেন এক বিশেষ গাড়ি। জানা গিয়েছে, কিম জং উনকে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাশিয়া থেকে বিশেষ গাড়ি পাঠিয়েছেন পুতিন। উত্তর কোরিয়ার উপরে রাষ্ট্রপুঞ্জের তরফে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা লঙ্ঘন করেই পিয়্যাংগং-এ রাশিয়ার গাড়ি পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তরফে ওই গাড়িটি উত্তর কোরিয়ায় পাঠানো হয়। রাশিয়াতেই তৈরি করা হয়েছে এই গাড়ি। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়ি কিম জং উনের খুব পছন্দ হয়েছে বলেই খবর। কিমের বোন এই উপহারের জন্য পুতিনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশের পাশাপাশি কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত গভীর সম্পর্কের প্রমাণ এই উপহার, এমনটাই জানিয়েছেন কিমের বোন।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার প্রশাসক গাড়ি-পাগল। তাঁর কাছে লিম্যুজিন, রোলস রয়েস সহ বিপুল সংখ্যক বিদেশি লাক্সারি গাড়ি রয়েছে, যার মধ্যে অধিকাংশই বিদেশ থেকে লুকিয়ে বা পাচার করে আনা হয়েছে।  এক্ষেত্রে বলে রাখা ভাল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিল উত্তর কোরিয়ায় গাড়ি সহ সমস্ত লাক্সারি পণ্য রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।

গত সেপ্টেম্বরেই মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার প্রশাসক। সেই সময় পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি সিনাট লিম্যুজিন দেখে বিশাল আগ্রহ দেখান কিম। পুতিনও তাঁকে গাড়ি চড়তে আহ্বান জানিয়েছিলেন।

একদিকে যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে একঘরে করছিল গোটা বিশ্ব, সেখানেই উত্তর কোরিয়াও পরমাণু অস্ত্র তৈরি ও পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সেই সময়ই দুই দেশের প্রধান সমস্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির শপথ নেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *