রাজের জন্মদিনে প্রকাশ্যে মেয়ে ইয়ালিনির মুখ, ছবি দিলেন শুভশ্রী - Bengali News | Raj chakraborty and subhashree ganguly daughters yaalini face revealed - 24 Ghanta Bangla News
Home

রাজের জন্মদিনে প্রকাশ্যে মেয়ে ইয়ালিনির মুখ, ছবি দিলেন শুভশ্রী – Bengali News | Raj chakraborty and subhashree ganguly daughters yaalini face revealed

Spread the love

টলিপাড়ার সেলিব্রেশন, রাজ চক্রবর্তীর জন্মদিন বলে কথা। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বর্তার বন্যা বয়ে যাচ্ছে। তাঁর সহকর্মী থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সন্তান ইউভান, বন্ধুরা, সকলেই একে একে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। কেউ তাঁকে আগামীর জন্য জানাচ্ছেন শুভেচ্ছা, কেউ আবার তাঁর সুস্থতা দীর্ঘায়ু কামনা করছেন। এদিন সকাল সকাল সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট করতে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কোলে ছোট্ট ইউভান, তাকে নিয়েই রাজকে তাঁর পরিবারের সকলের পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

পাশাপাশি রাজের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তে ছবি ও রাজের বেশ কিছু ছবি, ভিডিয়ো নিয়ে একটি মনতাজও বানিয়েছেন তাঁর স্ত্রী শুভ। আর সেই মন্তাজের মাঝেই মিলল এক চিলতে মেয়ে ইয়ালিনির দর্শন। রাজ চক্রবর্তীর ও শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনির মুখ এখনও সামনে আসেনি। দীর্ঘ অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এবার হল সেই স্বপ্নপূরণ। রাজের জন্মদিনে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী।

অন্যদিকে রাজের প্রযোজনা সংস্থা থেকেও একটি শুভেচ্ছাবার্তার ভিডিয়ো পোস্ট করা হয়। যেখাদে রাজকে ইন্ডাস্ট্রির অনেককেই শুভেচ্ছা জানাতে দেখা যায়। পদ্মনাভ থেকে মানালি, রাজের আরও সাফল্য কামনা করলেন এদিন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কমেন্টে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। ৪৯-এ পড়লেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের বিধারককে এদিন দলের কর্মীরাও জানালেন শুভ জন্মদিনের শুভেচ্ছা। পাশাপাশি অনেকেই জুটিকে জানালেন ‘বাবলি’ ছবির জন্য শুভেচ্ছা। সম্প্রতি এই ছবির কাজ নিয়েই ব্যস্ত অভিনেতা রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। চলতি বছরের শুরুতেই বাবলি-র কাজে হাত দিয়েছেন রাজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *