চির ঘুমে গীতমালার কণ্ঠ, ৯১ বছরে প্রয়াত আমিন সায়ানি – Bengali News | Ameen Sayani, the iconic radio presenter and the voice of Geetmala dies at 91 due to cardiac arrest
বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি, ২০২৪) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি রেডিয়ো উপস্থাপক আমিন সায়ানি। বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন ছেলে রাজিল সায়ানি। আল ইন্ডিয়া রেডিয়োতে সম্প্রচারিত আইকনিক অনুষ্ঠান গীতমালার উপস্থাপক ছিলেন আমিন। রেডিয়ো শোটিকে জনপ্রিয়তার উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে আমিনের অবদান ভোলার নয়। তিনি এবং গীতমালা সমার্থক শব্দ হয়ে উঠেছে রেডিয়োর শ্রোতাদের কাছে।
মুম্বইয়ে তাঁর বাসভবনেই হার্ট অ্যাটাক হয় আমিনের। হাসপাতালে গিয়ে যাওয়া হয়। তখনই মৃত্যু হয় কিংবদন্তি রেডিয়ো উপস্থাপকের। পরিবার থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে আমিনের। কিছু আত্মীয়ের জন্য অপেক্ষা করছে পরিবার। তাঁরা এলেই শেষ বিদায় জানানো হবে আমিনকে।
এই খবরটিও পড়ুন
আমিন সায়ানির পুত্র রাজিল সায়ানি সংবাদ মাধ্যমকে বলেছেন, “বাবার হার্ট অ্যাটাক হয়েছে মঙ্গলবার রাতে। তাঁকে আমরা মুম্বইয়ের এইচএন হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানেই তিনি মারা গিয়েছেন। চিকিৎসকেরা চেষ্টা করেও আমার বাবাকে বাঁচাতে পারেননি। তাঁকে মৃত ঘোষণা করেন।”