Sandeshkhali: নতুন করে সন্দেশখালিতে ৫ জায়গায় ১৪৪ ধারা - Bengali News | West Bengal reimposes section 144 in Sandeshkhali today suvendu adhikari will visit - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: নতুন করে সন্দেশখালিতে ৫ জায়গায় ১৪৪ ধারা – Bengali News | West Bengal reimposes section 144 in Sandeshkhali today suvendu adhikari will visit

Spread the love

নতুন করে ১৪৪ ধারা জারি সন্দেশখালিতে। Image Credit source: TV9 Bangla

সন্দেশখালি: কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সোমবারই। মঙ্গলবার আবার সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি। নতুন করে ৫ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই নিয়ে তৃতীয় দফায় এই ধারা জারি করা হল। সন্দেশখালি ঘাট, ত্রিমোণী বাজার, পাত্রঘাট, ভোলাখালি ঘাট, খুলনা পাড়ায় ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সার্বিকভাবে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছিল প্রথমেই। ১৯ তারিখ পর্যন্ত সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি ছিল। প্রশ্ন ওঠে একটা ঘটনার জন্য কেন গোটা জায়গায় এই বিধিনিষেধ আরোপ করা হবে? পরে আদালতের নির্দেশে প্রত্যাহার করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৭টি পঞ্চায়েতের ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। যদিও দাউদপুর, গোপালের ঘাট, পুলেপাড়া, আতাপুরের মতো চার জায়গায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। বাকি জায়গায় ১৪৪ ধারা জারি ছিল। যদিও সোমবার সেই নির্দেশেই স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর মঙ্গলবার আবারও নতুন করে ১৪৪ ধারা জারি করা হয় পাঁচ জায়গায়।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *