Sandeshkhali: ধামাখালিতে বাধা বৃন্দাদের, শুভেন্দুেরও আটকাল পুলিশ – Bengali News | Suvendu Adhikari and Brinda Karat Visit Sandshkhali
সন্দেশখালিতে পুলিশ আটকাল শুভেন্দুদেরImage Credit source: Tv9 Bangla
আজ আবার সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি-র পাঁচ বিধায়ক শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিমিত্রা পল, সুমিতা সিনহা রায় ও তাপসী মণ্ডলরাও রয়েছেন শুভেন্দুর সঙ্গে। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে সন্দেশখালি যেতে বাধা নেই বিজেপি বিধায়কদের। অপরদিকে, সন্দেশখালির পথে রওনা দিয়েছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। তাঁর সঙ্গে রয়েছেন মহিলা ব্রিগেড।