Pakistan PM: কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? জোর সরকার গড়ার ঘোষণা ইমরানের - Bengali News | Imran Khan announced alliance to form government and Bilawal Bhutto not ready for PM seat of Pakistan - 24 Ghanta Bangla News
Home

Pakistan PM: কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? জোর সরকার গড়ার ঘোষণা ইমরানের – Bengali News | Imran Khan announced alliance to form government and Bilawal Bhutto not ready for PM seat of Pakistan

Spread the love

কাপ্তানই হবেন প্রধানমন্ত্রী?Image Credit source: AFP

ইসলামাবাদ: পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফল প্রকাশের পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও কারা সরকার গঠন করবে, তা নিশ্চিত হল না। নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) এবং‌ বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (PPP) জোট সরকার করতে সম্মত হয়েছিল। শেহবাজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ভাগ করে নেবে বলে শোনা গিয়েছিল। কিন্তু, হঠাৎই উল্টো সুর শোনা গেল ভুট্টোর গলায়। তিনি প্রধানমন্ত্রী হতে চান না বলে সাফ জানিয়ে দিলেন। অন্যদিকে, সরকার গঠন করতে নির্দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইমরান খানের দল (PTI)। ফলে পাকিস্তানে সরকার গঠন নিয়ে নতুন করে সংশয় তৈরি হল।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনও দলই সরকার গঠন করার মতো আসন পায়নি। পাকিস্তানের তিনটি প্রধান দল- PML-N, PPP এবং PTI এককভাবে সরকার গড়তে পারবে না। কোনও দলের সঙ্গে জোট গড়তে হবে। PML-N এবং PPP যখন জোট বাঁধার কথা ঘোষণা করেছে, তখনই PTI -এর পাল্টা দাবি, তাদের সরকার গড়ার মতো আসন রয়েছে। এর মধ্যে হঠাৎ করেই বিলাওয়াল ভু্ট্টো জানিয়ে দিলেন, তিনি শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রী হতে চান না। নির্বাচনে জয়ী হয়ে এলেই তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন বলে জানিয়েছেন। ভুট্টোর এই মন্তব্যে PML-N এবং PPP -এর জোট সরকার গড়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই আবহেই সোমবার অন্য দলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করলেন পিটিআই প্রধান ইমরান খান। যা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *